গোদাগাড়ীতে জাতীয় যুব দিবস পালিত: ঋণের চেক বিতরণ ও উদ্যোক্তা হওয়ার আহ্বান
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সফল আত্মকর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
রবিবার (১ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় যুব সংগঠনের প্রতিনিধি এবং সফল যুব উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ইসরাত জাহান বলেন, জাতীয় সমৃদ্ধি ও অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করার বিকল্প নেই। যুব উন্নয়ন অধিদপ্তরের আধুনিক প্রশিক্ষণ ও সহজ শর্তের ঋণ সুবিধা কাজে লাগিয়ে তরুণ প্রজন্মকে আত্মনির্ভরশীল হওয়ার পরামর্শ দেন তিনি।
বক্তারা উল্লেখ করেন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, মৎস্য চাষ ও কুটির শিল্পসহ নানামুখী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ গ্রহণের মাধ্যমে যুবসমাজ নিজেদের বেকারত্ব ঘোচানোর পাশাপাশি নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। সরকারের কল্যাণমুখী এসব সুযোগ কাজে লাগিয়ে যুবসমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ সম্পন্নকারী যুবক ও যুবতীদের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব ঋণের চেক তুলে দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত
মোরেলগঞ্জের বহরবুনিয়ায় জমে উঠেছে ইউপি নির্বাচনের আগাম প্রচার: দলীয় সমর্থনে মাঠে একাধিক প্রার্থী
যুব দিবসে উৎসবমুখর আয়োজন, ৩১ উদ্যোক্তার হাতে ১৫ লাখ টাকার ঋণ
তেঁতুলিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন
শরণখোলায় জাতীয় যুব দিবস পালিত: র্যালি, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ
পটিয়ায় ছয় সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বাদী
হরিণাকুণ্ডুতে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত
কবিরহাটে মসজিদের ইমামের বেতন নিয়ে বিরোধে সাংবাদিককে মারধর ও প্রাণনাশের হুমকি
পটুয়াখালীতে বসতভিটা রক্ষায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কাফনের কাপড় গায়ে অনশনে বীর মুক্তিযোদ্ধা
সুবর্ণচরে এতিম সন্তানসহ অসহায় বিধবা পেলেন নতুন ঘর: পাশে দাঁড়ালেন সমাজসেবক আকবর ডুবাই
নাচোলে জাতীয় যুব দিবস পালিত
পটিয়ায় ছয় সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বাদী