অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ভাইরালের পর শিবচরে জামায়াত নেতার বসতঘর ভেঙে দিল বিক্ষুব্ধ জনতা
মাদারীপুরের শিবচর উপজেলার নিলখী ইউনিয়নে জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত নেতার নাম তাইজুল ইসলামের বসতঘর ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। তিনি নিলখী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির(অনৈতিক কাজের ভিডিও ভাইরাল হওয়ার পর দল থেকে অব্যাহতিপ্রাপ্ত) তার পিতার নাম আব্দুর রহমান মিয়াজী। তার বাড়ি উপজেলার নিলখী পশ্চিম চরকামারকান্দি গ্রামে।
স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে জানা যায়, গত রবিবার (২৫ অক্টোবর) দুপুরে তাইজুল ইসলামের নিজ বসতঘরে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক হন তিনি। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকের বিভিন্ন আইডি ও গ্রুপে ব্যাপকভাবে ভাইরাল হয়। ভিডিও ভাইরাল হওয়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
রবিবার (১ নভেম্বর) ১১টার দিকে স্থানীয় নারী-পুরুষ উত্তেজিত হয়ে তার বসতঘর ভেঙে দেয় বলে একটি সূত্র জানিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, তাইজুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকার নারীদের বিভিন্ন সমস্যা সমাধানের নামে পানিপড়া ও ঝাড়ফুঁক দিয়ে কথিত চিকিৎসা করতেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত তাইজুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির ছরোয়ার হোসাইন মৃধার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনিও ফোন ধরেননি।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত
মোরেলগঞ্জের বহরবুনিয়ায় জমে উঠেছে ইউপি নির্বাচনের আগাম প্রচার: দলীয় সমর্থনে মাঠে একাধিক প্রার্থী
যুব দিবসে উৎসবমুখর আয়োজন, ৩১ উদ্যোক্তার হাতে ১৫ লাখ টাকার ঋণ
তেঁতুলিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন
শরণখোলায় জাতীয় যুব দিবস পালিত: র্যালি, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ
পটিয়ায় ছয় সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বাদী
হরিণাকুণ্ডুতে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত
কবিরহাটে মসজিদের ইমামের বেতন নিয়ে বিরোধে সাংবাদিককে মারধর ও প্রাণনাশের হুমকি
পটুয়াখালীতে বসতভিটা রক্ষায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কাফনের কাপড় গায়ে অনশনে বীর মুক্তিযোদ্ধা
সুবর্ণচরে এতিম সন্তানসহ অসহায় বিধবা পেলেন নতুন ঘর: পাশে দাঁড়ালেন সমাজসেবক আকবর ডুবাই
নাচোলে জাতীয় যুব দিবস পালিত
পটিয়ায় ছয় সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বাদী