বারহাট্টায় শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতির দাবিতে মানববন্ধন
শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের ওপর ধর্ষণ ও যৌন সহিংসতা বন্ধে সরকারের জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে নেত্রকোনার বারহাট্টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বারহাট্টা উপজেলা পরিষদ প্রাঙ্গণে বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) বারহাট্টা কেন্দ্রের উদ্যোগে (১ নভেম্বর) রবিবার সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ইয়ুথ গ্রুপ লিডার সাকিল মিয়া ও রুপা বর্মন, ক্লাস্টার লিডার শামছুন্নাহার, বিএনপিএসের প্রোগ্রাম অর্গানাইজার কামরুন্নাহার, প্রজেক্ট ম্যানেজার দুর্গা রানী সাহা, উপজেলা নারী ও কিশোরী সুরক্ষা নেটওয়ার্কের সভাপতি মোখলেছুর রহমান হীরা এবং বিএনপিএস বারহাট্টা কেন্দ্রের ব্যবস্থাপক সুরজিত কুমার ভৌমিক।
বক্তারা নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের জন্য নিরাপদ ও সহিংসতামুক্ত পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।
বিএনপিএস বারহাট্টা কেন্দ্রের ব্যবস্থাপক সুরজিত কুমার ভৌমিক তার বক্তব্যে বলেন, বারহাট্টায় কিছুদিন পরপরই ধর্ষণ ও যৌন সহিংসতার ঘটনা ঘটছে। সর্বশেষ গত ২৭ অক্টোবর উপজেলার সাহতা ইউনিয়নের বোয়ালজানা মাদ্রাসায় ১৪ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, যেকোনো ধরনের যৌন সহিংসতার বিরুদ্ধে সরকারকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। বারহাট্টাকে যৌন হয়রানিমুক্ত করে শিশুদের জন্য নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তুলতে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত
মোরেলগঞ্জের বহরবুনিয়ায় জমে উঠেছে ইউপি নির্বাচনের আগাম প্রচার: দলীয় সমর্থনে মাঠে একাধিক প্রার্থী
যুব দিবসে উৎসবমুখর আয়োজন, ৩১ উদ্যোক্তার হাতে ১৫ লাখ টাকার ঋণ
তেঁতুলিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন
শরণখোলায় জাতীয় যুব দিবস পালিত: র্যালি, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ
পটিয়ায় ছয় সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বাদী
হরিণাকুণ্ডুতে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত
কবিরহাটে মসজিদের ইমামের বেতন নিয়ে বিরোধে সাংবাদিককে মারধর ও প্রাণনাশের হুমকি
পটুয়াখালীতে বসতভিটা রক্ষায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কাফনের কাপড় গায়ে অনশনে বীর মুক্তিযোদ্ধা
সুবর্ণচরে এতিম সন্তানসহ অসহায় বিধবা পেলেন নতুন ঘর: পাশে দাঁড়ালেন সমাজসেবক আকবর ডুবাই
নাচোলে জাতীয় যুব দিবস পালিত
পটিয়ায় ছয় সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বাদী