নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত: ঋণের চেক বিতরণ ও উদ্যোক্তা স্টল প্রদর্শনী
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, উদ্যোক্তাদের স্টল প্রদর্শনী, সনদ ও ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে নেত্রকোনায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর নেত্রকোনার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১০টায় শহরের পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় যুব ভবনে এসে শেষ হয়। সেখানে আকাশে বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি ও বিশিষ্ট অর্থোপেডিক বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
বেলা ১১টায় যুব ভবনে নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিজা খাতুন।
সভায় স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তর নেত্রকোনার উপপরিচালক ফারজানা পারভীন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব সংগঠক ও সাংবাদিক দিলওয়ার খান, নারী উদ্যোক্তা তাসলিমা আক্তার রিমি, উদ্যোক্তা আফরোজা আক্তার লিজা ও ফ্রিল্যান্সার ইমতিয়াজ ইউশা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নুরুজ্জামান এবং প্রশিক্ষক কৃষিবিদ মো. হাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক বলেন, সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবসমাজের মেধা, সৃজনশীলতা ও পরিশ্রমকে মূল চালিকাশক্তি হিসেবে কাজে লাগাতে হবে। কেবল সনাতনী চাকরির পেছনে না ছুটে তথ্যপ্রযুক্তি ও আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থান গড়ে তুলে তরুণদের সফল উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে নির্বাচিত একজন যুবক ও তিন জন যুবতীর হাতে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব ঋণের চেক ও আনুষ্ঠানিক প্রশিক্ষণ সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। এর আগে যুব ভবন চত্বরে স্থানীয় যুব উদ্যোক্তাদের বিভিন্ন সৃজনশীল পণ্যের প্রদর্শনী স্টল ঘুরে দেখেন অতিথিরা।
এমএসএম / এমএসএম
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত: র্যালি, ঋণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২
উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ