সুনামগঞ্জের আলোচিত নিষি*দ্ধ ছাত্রলীগ নেতা প্রিন্সকে স্ব- পরিবারে আটক করেছে পুলিশ
সুনামগঞ্জের নিষিদ্ধ সংগঠনের আলোচিত সেই ছাত্রলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সকে স্ব-পরিবারে বন্ধুদেরসহ গ্রেপ্তারের করেছে সদর থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের রবিবার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তারকৃতদের একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তার বিষয়ে সিদ্ধান্ত দেবার জন্য তাকে নারী ও শিশু আদালতে নেওয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বেলা আড়াই টা আদালত ঐ শিশুর বিষয়ে সিদ্ধান্ত দেন নি।
আদালতে আসামিপক্ষের হয়ে কেউ জামিনের আবেদন করেননি।
মামলার আসামিরা হলেন, সুনামগঞ্জ শহরের তেঘরিয়া এলাকার বাসিন্দা দেওয়ান ছাদ রাজা চৌধুরীর ছেলে দেওয়ান শাহরুখ রাজা চৌধুরী; তাঁর ছেলে দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স, দেওয়ান শাহরিয়ার চৌধুরী পিয়াল এবং মেয়ে শাম্মী আক্তার পলি ও সাবরিনা চৌধুরী রূপকথা। এ ছাড়া দেওয়ান ফারুক রাজা চৌধুরীর ছেলে ফাহিম রাজা চৌধুরীও এ মামলার আসামি।
মামলার অন্য আসামিরা হলেন ছাতকের জালালপুর গ্রামের শফিক আহমদের ছেলে কাওছার আহমদ সোহাগ, গোলাপগঞ্জের ভাদেরশ্বর গ্রামের ওলিওর রহমান মানিকের ছেলে তাকরিব রহমান তানহির, দিরাই উপজেলার চণ্ডীপুর গ্রামের শাহ আলমের ছেলে ইফাত আলম রাবিদ, সুনামগঞ্জের হাসননগর এলাকার সুজন মিয়ার ছেলে রানা এবং জামালগঞ্জ উপজেলার কদমতলী গ্রামের বিজয় করের ছেলে রজয় কর।
এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।
কোর্ট ইন্সপেক্টর অজয় চন্দ্র দেব অপ্রাপ্ত বয়স্ক সাবরিনা চৌধুরী রূপকথা ছাড়া অন্যদের জামিন না মঞ্জুর না করে জেল হাজতে পাঠানোর আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য গত ২৯ অক্টোবর রাতে নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা প্রিন্সকে তার নিজ বাসা থেকে সদর থানায় আনা হলে, প্রিন্স থানায় অসুস্থ হয়ে পরে। এসময় পুলিশ সদস্যরা তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে ডাক্তারের ইনজেকশন দেওয়ার সাথে সাথে প্রিন্সের অবস্থার অবনতি হয়। এসময় প্রিন্সের স্বজনরা হাসপাতালে পুলিশের উপর মব সৃষ্টি করে হামলা চালিয়ে প্রিন্সকে সিলেট রেফার্ট দেখিয়ে নিয়ে যান এবং ফেইসবুক ফেইজে থানার ওসিসহ পুলিশ সদস্যদের হুমকি দেওয়া হয়। এরই প্রেক্ষিতে গতকাল গভীর রাতে প্রিন্সের স্ব-পরিবারসহ ৮জনকে আটক করে আদালতে প্রেরণ করে পুলিশ।
এমএসএম / এমএসএম
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২