ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

চৌগাছায় এইচএসসিতে অকৃতকার্য হয়ে কলেজছাত্রীর আত্মহত্যা


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ১-১১-২০২৬ বিকাল ৫:৩৪

যশোরের চৌগাছায় সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হয়ে শান্তা ইয়াসমিন (১৯) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। নিজ শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) দিবাগত রাতের কোনো এক সময়ে উপজেলার কালিয়াকুন্ডি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শান্তা ওই গ্রামের কাজী শাহাজান আলীর মেয়ে। তিনি স্থানীয় কায়েমকোলা কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর শান্তা ইয়াসমিন জানতে পারেন তিনি দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন। কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় তিনি মানসিকভাবে মারাত্মক ভেঙে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন।

নিহত শিক্ষার্থীর চাচা রাজু মুস্তাজ জানান, ফল প্রকাশের পর থেকেই শান্তা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। রাত ১১টা পর্যন্ত পরিবারের সদস্য ও সহপাঠীরা তাঁকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেন এবং সান্ত্বনা দেন। পরে গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়লে তিনি নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। রবিবার সকালে পরিবারের সদস্যরা ঘরে গিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। খবর পেয়ে দশপাখিয়া ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।

কায়েমকোলা কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান গভীর শোক প্রকাশ করে বলেন, শান্তা মেধাবী ছাত্রী হিসেবেই পরিচিত ছিল। দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে এমন চরম ও মর্মান্তিক সিদ্ধান্ত কোনোভাবেই কাম্য নয়। শান্তার এমন অকাল মৃত্যুতে কলেজের শিক্ষক ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

চৌগাছা থানা পুলিশ এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়ের জেরে ওই কলেজছাত্রীর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনায় এলাকায় ও নিহতের পরিবারে চরম শোকের মাতম চলছে।

এমএসএম / এমএসএম

কালিয়াকৈরে  জাতীয় যুব দিবস পালিত 

বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে

নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি

তাড়াশে জাতীয় যুব দিবস পালিত

কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা

সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯

শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান

ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী

এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন

চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২

উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ