ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

কুতুবদিয়ায় জাতীয় যুব দিবস পালিত: সনদ ও ঋণ বিতরণ


কুতুবদিয়া প্রতিনিধি photo কুতুবদিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১-১১-২০২৬ বিকাল ৫:৩৫

সারাদেশের ন্যায় নানা আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজারের কুতুবদিয়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, প্রশিক্ষণ সনদ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।

রবিবার (১ নভেম্বর ২০২৬) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা গেট থেকে শুরু হয়ে স্থানীয় মেডিকেল গেট প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ সালাম কুতুবী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে তিনি অংশ নিতে পারেননি।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাঈনুদ্দীনের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী আসিফ, উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশ, কুতুবদিয়া থানার ওসি (তদন্ত) মো. ফারুক, সাংবাদিক নজরুল ইসলাম, সমাজকর্মী হাসান মুরাদ এবং তথ্যসেবা কর্মকর্তা (তথ্য আপা) প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক রূপান্তর ও জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি যুবসমাজ। তরুণ প্রজন্মকে সঠিক ও আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করতে পারলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তর থেকে সহজ শর্তে ঋণ নিয়ে সফল উদ্যোক্তা হওয়া ব্যক্তিদের কাজের প্রশংসা করা হয় এবং প্রকল্পের ধারাবাহিকতা রক্ষায় যথাসময়ে ঋণ পরিশোধের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান শেষে যুব উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুতুবদিয়া আশা স্পোর্টিং ক্লাবকে আনুষ্ঠানিক সনদ এবং রাজিয়া সুলতানাকে উদ্যোক্তা প্রশিক্ষণ সনদ প্রদান করা হয়। এ ছাড়া আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে হামিদ হোসেন রিয়াদ, মেরিনা আকতার, মো. তারেক ও মাঈনুল হাসানকে ৮০ হাজার টাকা করে এবং আবুল কাশেমের হাতে ১ লাখ টাকার যুব ঋণের চেক তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এমএসএম / এমএসএম

কালিয়াকৈরে  জাতীয় যুব দিবস পালিত 

বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে

নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি

তাড়াশে জাতীয় যুব দিবস পালিত

কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা

সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯

শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান

ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী

এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন

চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২

উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ