ভোলায় পারিবারিক কলহের জেরে স্বামীকে খুন করলো দ্বিতীয় স্ত্রী
পারিবারিক কলহের জের ধরে ভোলায় দ্বিতীয় স্ত্রীর হাতে স্বামী মো. ফরহাদ হোসেন ওরপে টিটব মুন্সী (৪৫) নামের এক ব্যক্তি খুন হয়েছে। রবিবার ভোররাতে সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড রুহিতা গ্রামের পন্ডিতের পোল এলাকায় শিহালী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত টিটব মুন্সী সদর উপজেলার উওর দিঘলদী ইউনিয়ন ৭নং ওয়ার্ড ঝড়ুমুন্সী বাড়ির বেলায়েত হোসেন মুন্সীর ছেলে। এ ঘটনায় নিহত টিটব মুন্সীর দ্বিতীয় স্ত্রী নুরনাহার বেগমকে রক্তাক্ত দা সহ আটক করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভোলা সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ফরহাদ হোসেন ওরপে টিটব গতকাল রাতে আলীনগরে তার দ্বিতীয় স্ত্রী নুর নাহার বেগমের বাড়িতে যান। সকালে স্থানীয়রা তার স্ত্রী নুর নাহারকে ঘরের সামনে রক্তাক্ত দা হাতে নিয়ে বসে থাকতে দেখতে পান। পরে ৯৯৯ এর মাধ্যমে থানায় খবর দিলে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর মেঝে থেকে টিটবের রক্তাক্ত মহদেহ উদ্ধার করে এবং ঘাতক স্ত্রী নুরনাহারকে আটক করেন।
তারা আরোও জাননান, টিটব মুন্সী ও তার স্ত্রী নুরনাহার বেগমের সঙ্গে প্রায় সময়ই ঝগড়া মারামারি ও হইচই হতো। টিটব মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলো।
ভোলা সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন এসকল তথ্য নিশ্চিত করে জানান, টিটব দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলো। তার নামে থানায় একাধিক মাদক, হত্যা ও ডাকাতি মামলা রয়েছে। তাকে তার দ্বিতীয় স্ত্রী অনেকবার পুলিশে ধরিয়েও দিয়েছিলো।
শনিবারর রাতে ওই বাড়িতে তার স্ত্রীর সাথে পারিবারিক কলহের সৃষ্টি হয় এবং রাতে টিটব ঘুমিয়ে পরে। তার স্ত্রী রাতের ঘটনায় ক্ষিপ্ত হয়ে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে হত্যা করে । হত্যা করেই ক্ষান্ত হননি তিনি। নিহত টিটবের হাত পা টুকরো টুকরো করে রান্না করার পাতিলে বোঝাই করেন তিনি।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান