ভোটকেন্দ্রে মাইকিং করে ভোট চাওয়ার ইতিহাস বিএনপি সৃষ্টি করেছে
জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ভোটের দিনে ভোটকেন্দ্রে মাইকিং করে ভোট চাওয়ার ইতিহাস বিএনপি সৃষ্টি করেছে। বর্তমান নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে ভোটকেন্দ্রের সামনে মাইকিং করে ধানের শীষে ভোট চাওয়ার পরও নির্বাচন কমিশন নির্লজ্জের মতো দাবি করছে নির্বাচনে তারা সন্তুষ্ট।
রোববার (১ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, বিএনপি থাকলে জনগণের বিপদ বাড়তেই থাকবে। বিএনপি মুখে যা বলে কাজে তার বিপরীতটা করে। নির্বাচনের আগে তারা গণভোটের রায় মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দেশবাসীকে সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিল। কিন্তু ক্ষমতায় গিয়ে তারা সংবিধানের দোহাই দিয়ে জনগণকে ধোঁকা দিতে চাচ্ছে। তারা মনে করে জনগণ বোকা। কিন্তু জনগণ সবই বুঝে।
তিনি বলেন, বিএনপি দাবি করছে গণভোট সংবিধানে নেই, জুলাই সনদ অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে না। তাহলে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি কোন সংবিধানের ক্ষমতাবলে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে প্রশ্ন রেখে জাতির সামনে সেটি স্পষ্ট করতে তিনি বিএনপির প্রতি আহ্বান জানান।
এটিএম আজহারুল ইসলাম বলেন, আওয়ামী লীগের স্টাইলে দেশ পরিচালনার জন্যই বিএনপি রাষ্ট্র সংস্কার করছে না। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না। জনগণের অধিকার আদায় হবে না।
তিনি বলেন, জনগণ প্রধানমন্ত্রীর পরিবর্তন চায়নি, জনগণ রাষ্ট্র কাঠামোর পরিবর্তন চেয়েছে। কিন্তু বিএনপি ক্ষমতা গ্রহণের পর দেখা যাচ্ছে জুলাই বিপ্লবের মাধ্যমে কেবলমাত্র প্রধানমন্ত্রীর পরিবর্তন হয়েছে। এছাড়া রাষ্ট্রীয় কাঠামো ও জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তবে জনগণের ভাগ্যের পরিবর্তন না হলেও বিএনপি নেতাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে। প্রধানমন্ত্রী তার অনুগত সুবিধাভোগীদের নিয়ে দেশ-বিদেশ ঘুরে বেড়াচ্ছেন।
তিনি আরও বলেন, দেশ-বিদেশ ঘুরে বেড়িয়ে টেন্ডারবাজি করে আর বিদেশি কোম্পানির কাছে দেশকে ইজারা দিয়ে কমিশন খেয়ে দেশকে এগিয়ে নেওয়া যাবে না। দেশকে এগিয়ে নিতে হলে সবার আগে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্র কাঠামো সংস্কার হলেই দেশের উন্নয়ন হবে, জনগণের উপকার হবে।
আসন্ন সংসদ অধিবেশনের আগেই গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ গঠনসহ সরকারের তৈরি সংকট কীভাবে নিরসন করা যায় সেই উদ্যোগ নিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকার সহযোগিতা চাইলে দেশ গঠনে বিরোধীদল প্রয়োজনীয় সব সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির পরিচালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াসিন আরাফাত প্রমুখ।
aliul / aliul
শ্রমিকের মজুরির প্রশ্নে বিজিবি নামায় যে রাষ্ট্র, সে রাষ্ট্র কার পক্ষে
পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারাকারীদের শক্ত হাতে দমনের আহ্বান জামায়াত আমিরের
গার্মেন্টস শিল্পে কর্মরত জনশক্তির জীবন কঠিন সংকটের মুখোমুখি
আওয়ামী লীগের মিছিল হচ্ছে, সরকার গ্রেপ্তার করতে পারছে না : আখতার হোসেন
আওয়ামী লীগ একটি গোখরা সাপ, সতর্ক থাকুন: নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটকেন্দ্রে মাইকিং করে ভোট চাওয়ার ইতিহাস বিএনপি সৃষ্টি করেছে
জনগণের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান
ফেসবুক ভিডিওতে ‘দৈনিক আমার দেশ’ কপি ছিঁড়লেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে রাজনৈতিক ঐক্য বেশি প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতির সঙ্গে গাদ্দারি বরদাশত করা হবে না: শফিকুর রহমান
বিরোধীদলের লং মার্চের কোনো যৌক্তিকতা নেই : রিজভী
সময় থাকতে সতর্ক হোন, না হলে বিপদে পড়বেন : অলি আহমেদ