আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
নওগাঁর আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত কল্পে দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে খরসতি ঈদ মাঠে এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। আয়োজিত ক্যাম্পে ফ্রি চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেন দেশের খ্যাতনামা বিশেষজ্ঞ ডাক্তারগণ। এতে মেডিসিন, চক্ষু, গাইনী, কার্ডিওলজি, ডায়াবেটিস ও হরমোন এবং মা ও শিশু বিভাগের বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন। উক্ত মেডিকেল ক্যাম্প উদ্বোধন ও চিকিৎসা সেবা প্রদান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, আল হাইথাম কল্যাণ ট্রাস্টের পরিচালক মো. আনিছুল ইসলাম শাহেদ। বিশেষ অতিথি ছিলেন, পরিচালকের পিতা মোহাম্মদ শাহ, মাতা এবং তাঁর সহধর্মিণী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক অধিকার। কিন্তু গ্রামের অনেক সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষ টাকার অভাবে বা দূরত্বের কারণে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন না। আল হাইথাম কল্যাণ ট্রাস্ট সেইসব অসহায় মানুষের দরজায় বিনামূল্যে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। আমরা চাই বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে এলাকার মানুষ সরাসরি উপকৃত হোক। মানবসেবার এই ধারা ভবিষ্যতেও আল হাইথাম কল্যাণ ট্রাস্ট নিরবচ্ছিন্নভাবে সেবা দিয়ে যাবে। ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে বিনামূল্যে ওষুধ ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হবে বলে ট্রাস্ট সূত্রে জানা গেছে। এই মহতী উদ্যোগকে ঘিরে স্থানীয় এলাকার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও স্বস্তি বিরাজ করছে।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
মুকসুদপুরে শিক্ষক ১৪ জন, এইচএসসি পরীক্ষার্থী একজন তিনিও ফেল: পাসের হার শূন্য
গাজীপুরে শ্রমিক-পুলিশ দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া
প্রেম ও বন্ধুত্বের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন সময়ে মোহনগঞ্জে আসেন অস্ট্রেলীয়ান ও ব্রিটিশ হাইকমিশনার
বাগেরহাটের মোড়েলগঞ্জে গৃহবধুর আত্মহত্যা, চিতলমারীর বাগান থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার
আঙ্গারজুর আলীম মাদ্রাসায় শিক্ষক সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত
দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে ৬৭২ বোতল স্কাফ সিরাপ, আটক ২
আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নন্দীগ্রামে কবরস্থান কাজের উদ্বোধন
আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রতিবন্ধীকে মুদি দোকান উপহার
খালিয়াজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে ইয়াবা সেবনের অভিযোগ, কর্মচারীকে নিষেধাজ্ঞা
শেরপুুরে জাতীয় যুব দিবস উদযাপিত
মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন