উল্লাপাড়ায় বাস-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল চালকসহ ২ জনের
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে অটোভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যানের আরও দুই যাত্রী আহত হয়েছেন।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার কাঁঠালতলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন অটোভ্যানচালক হুমায়ুন কবির বালসাবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে এবং ভ্যানযাত্রী সুজন সরদার হেমন্তবাড়ি গ্রামের মিন্টু সরদারের ছেলে। দুজনের বাড়িই উপজেলার দুর্গানগর ইউনিয়নে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় বালসাবাড়ি-কাঁঠালতলা এলাকায় পাবনাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ভ্যানচালক হুমায়ুন কবিরের মৃত্যু হয়। গুরুতর আহত সুজন সরদারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
এ ঘটনায় অটোভ্যানের অপর দুই যাত্রী আহত হন। তাঁদের উদ্ধার করে উল্লাপাড়া ৩০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে দুর্ঘটনায় জড়িত বাসটির সন্ধান পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
মুকসুদপুরে শিক্ষক ১৪ জন, এইচএসসি পরীক্ষার্থী একজন তিনিও ফেল: পাসের হার শূন্য
গাজীপুরে শ্রমিক-পুলিশ দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া
প্রেম ও বন্ধুত্বের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন সময়ে মোহনগঞ্জে আসেন অস্ট্রেলীয়ান ও ব্রিটিশ হাইকমিশনার
বাগেরহাটের মোড়েলগঞ্জে গৃহবধুর আত্মহত্যা, চিতলমারীর বাগান থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার
আঙ্গারজুর আলীম মাদ্রাসায় শিক্ষক সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত
দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে ৬৭২ বোতল স্কাফ সিরাপ, আটক ২
আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নন্দীগ্রামে কবরস্থান কাজের উদ্বোধন
আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রতিবন্ধীকে মুদি দোকান উপহার
খালিয়াজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে ইয়াবা সেবনের অভিযোগ, কর্মচারীকে নিষেধাজ্ঞা
শেরপুুরে জাতীয় যুব দিবস উদযাপিত
মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন