মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা ডিজিটাল সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ৪৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। মোঃ মিজানুর রহমানকে সভাপতি এবং মাসুদুর রহমান শহীদকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন উপলক্ষে মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু"র সভাপতিত্বে এবং মাসুদুর রহমান শহীদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তবিউর রহমান ফাকের,
মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হারুন অর রশিদ, বাংলাদেশ সার্ভেয়ার অ্যাসোসিয়েশন ফরিদপুরের সভাপতি শামীমুজ্জামান শামীম, সহ-সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন এবং নগরকান্দা ও সালথা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ আবুল খায়ের সিকদার প্রমূখ। সভায় জমির পরিমাপের শুদ্ধতা ও স্বচ্ছতা নিশ্চিত করা, ডিজিটাল সার্ভেয়িং পেশার মানোন্নয়ন এবং সার্ভেয়ারদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। সভায় ৪৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সার্ভেয়ারদের পেশাগত স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
মুকসুদপুরে শিক্ষক ১৪ জন, এইচএসসি পরীক্ষার্থী একজন তিনিও ফেল: পাসের হার শূন্য
গাজীপুরে শ্রমিক-পুলিশ দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া
প্রেম ও বন্ধুত্বের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন সময়ে মোহনগঞ্জে আসেন অস্ট্রেলীয়ান ও ব্রিটিশ হাইকমিশনার
বাগেরহাটের মোড়েলগঞ্জে গৃহবধুর আত্মহত্যা, চিতলমারীর বাগান থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার
আঙ্গারজুর আলীম মাদ্রাসায় শিক্ষক সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত
দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে ৬৭২ বোতল স্কাফ সিরাপ, আটক ২
আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নন্দীগ্রামে কবরস্থান কাজের উদ্বোধন
আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রতিবন্ধীকে মুদি দোকান উপহার
খালিয়াজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে ইয়াবা সেবনের অভিযোগ, কর্মচারীকে নিষেধাজ্ঞা
শেরপুুরে জাতীয় যুব দিবস উদযাপিত
মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন