শেরপুুরে জাতীয় যুব দিবস উদযাপিত
শেরপুরে উৎসাহ উদ্দীপনার সঙ্গে জাতীয় যুব দিবস-2026 উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, শেরপুরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং যুবকদের মাঝে যুব ঋণ ও সনদপত্র বিতরণ করা হয়।
এসব অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, শেরপুর এ কে এম জহিরুল হক এবং উপজেলা নির্বাহী অফিসার, শেরপুর সদর আসমা বিনতে রফিক। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হারুনুর রশিদ।
আলোচনা সভায় বক্তারা জাতীয় উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় যুবসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। বেকারত্ব নিরসন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা উন্নয়নে যুবসমাজকে দক্ষতা অর্জন ও প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানের অংশ হিসেবে যুবকদের মাঝে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। এ ঋণ তরুণ উদ্যোক্তা সৃষ্টি, আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং যুবসমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, আত্মপ্রত্যয়ী ও কর্মমুখী যুবসমাজ গঠনের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে জেলা প্রশাসন, শেরপুরের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
মুকসুদপুরে শিক্ষক ১৪ জন, এইচএসসি পরীক্ষার্থী একজন তিনিও ফেল: পাসের হার শূন্য
গাজীপুরে শ্রমিক-পুলিশ দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া
প্রেম ও বন্ধুত্বের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন সময়ে মোহনগঞ্জে আসেন অস্ট্রেলীয়ান ও ব্রিটিশ হাইকমিশনার
বাগেরহাটের মোড়েলগঞ্জে গৃহবধুর আত্মহত্যা, চিতলমারীর বাগান থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার
আঙ্গারজুর আলীম মাদ্রাসায় শিক্ষক সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত
দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে ৬৭২ বোতল স্কাফ সিরাপ, আটক ২
আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নন্দীগ্রামে কবরস্থান কাজের উদ্বোধন
আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রতিবন্ধীকে মুদি দোকান উপহার
খালিয়াজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে ইয়াবা সেবনের অভিযোগ, কর্মচারীকে নিষেধাজ্ঞা
শেরপুুরে জাতীয় যুব দিবস উদযাপিত
মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
কুয়াশার অপেক্ষায় গাছিরা, মনপুরায় শুরু খেজুর গাছ প্রস্তুতের কর্মযজ্ঞ
Link Copied