ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

খালিয়াজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে ইয়াবা সেবনের অভিযোগ, কর্মচারীকে নিষেধাজ্ঞা


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ২-১১-২০২৬ দুপুর ১২:৪৫

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন ও মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের এক কর্মচারীর বিরুদ্ধে। শুধু তা-ই নয়, রাতের বেলায় বিদ্যালয়ের ভেতরে বহিরাগত মাদকসেবীদের নিয়ে ইয়াবা সেবনেরও অভিযোগ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত নৃপেন্দ্র সূত্রধর উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী হিসেবে কর্মরত। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ভেতরে ইয়াবা সেবন করে আসছেন। পাশাপাশি ইয়াবা বিক্রি এবং রাতে বিদ্যালয় প্রাঙ্গণে বহিরাগতদের নিয়ে মাদক সেবনেরও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। স্থানীয়রা তাঁকে একাধিকবার সতর্ক করলেও তিনি তা আমলে নেননি বলে অভিযোগ করা হয়েছে।

বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক জানান, এর আগেও প্রধান শিক্ষকের ড্রয়ারে ইয়াবা রাখার অভিযোগে নৃপেন্দ্র সূত্রধরকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছিল। তবে এরপরও তিনি মাদক সেবন থেকে বিরত হননি বলে ওই শিক্ষক দাবি করেন।

গত ৩১( শনিবার) অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে বিদ্যালয়ের ভেতরে মাদক সেবনের অভিযোগে স্থানীয়দের হাতে আটক হন নৃপেন্দ্র সূত্রধর। এ সময় স্থানীয় কয়েকজন তাঁকে মারধর করেন। পরে তাঁর স্বজনদের অনুরোধ এবং স্বেচ্ছায় মুচলেকা দেওয়ার পর তাঁদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও চাকুয়া ইউনিয়ন মাদক নির্মূল কমিটির সভাপতি মো. জামাল মিয়া বলেন, “গত ৩১ অক্টোবর রাত ১০টার দিকে স্থানীয় মাদক নির্মূল কমিটির সদস্যদের সন্দেহ হলে নৃপেন্দ্রকে জিজ্ঞাসাবাদের চেষ্টা করা হয়। এ সময় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাঁকে আটক করেন। পরে মারধরের ঘটনা ঘটে। তাঁর আত্মীয়স্বজনের অনুরোধ এবং নৃপেন্দ্র স্বেচ্ছায় মুচলেকা দেওয়ায় তাঁকে স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিয় ধর বলেন, “গতকাল রাতে এমন একটি ঘটনার কথা শুনেছি। নৃপেন্দ্র আমাকে জানিয়েছে, স্থানীয় কয়েকজনের কাছে মারধরের বিচার চাইতে গিয়ে ফেরার পথে তাঁর পথরোধ করা হলে তিনি দৌড় দেন। পরে তাঁকে ধরে মারধর করা হয়।”

এর আগে বিদ্যালয়ের অফিসকক্ষে ইয়াবা রাখার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, “বিষয়টি আমার মনে নেই। অফিসকক্ষে ইয়াবা সেবনের ছবি বা ভিডিও থাকার বিষয়টিও আমার চোখে পড়েনি।”

অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে কোনো বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, “তাঁকে আপাতত বিদ্যালয়ে আসতে নিষেধ করেছি। এখনো কোনো শোকজ করা হয়নি। বিষয়টি নিয়ে লজ্জায় উপজেলা শিক্ষা কর্মকর্তাকেও জানানো হয়নি।”

এ বিষয়ে খালিয়াজুরী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু রায়হান বলেন, “এটি অত্যন্ত ভয়ানক অপরাধমূলক কর্মকাণ্ড, যা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কখনোই হতে পারে না। তদন্ত করে বিস্তারিত জেনে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অভিযুক্ত নৃপেন্দ্র সূত্রধরের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

শিক্ষা প্রতিষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ স্থানে মাদক সেবন ও মাদক কারবারের এমন অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মুকসুদপুরে শিক্ষক ১৪ জন, এইচএসসি পরীক্ষার্থী একজন তিনিও ফেল: পাসের হার শূন্য

গাজীপুরে শ্রমিক-পুলিশ দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রেম ও বন্ধুত্বের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন সময়ে মোহনগঞ্জে আসেন অস্ট্রেলীয়ান ও ব্রিটিশ হাইকমিশনার

বাগেরহাটের মোড়েলগঞ্জে গৃহবধুর আত্মহত্যা, চিতলমারীর বাগান থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

আঙ্গারজুর আলীম মাদ্রাসায় শিক্ষক সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে ৬৭২ বোতল স্কাফ সিরাপ, আটক ২

আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নন্দীগ্রামে কবরস্থান কাজের উদ্বোধন

আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রতিবন্ধীকে মুদি দোকান উপহার

খালিয়াজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে ইয়াবা সেবনের অভিযোগ, কর্মচারীকে নিষেধাজ্ঞা

শেরপুুরে জাতীয় যুব দিবস উদযাপিত

মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

কুয়াশার অপেক্ষায় গাছিরা, মনপুরায় শুরু খেজুর গাছ প্রস্তুতের কর্মযজ্ঞ