ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রতিবন্ধীকে মুদি দোকান উপহার


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ২-১১-২০২৬ দুপুর ১২:৪৬

 নওগাঁর আত্রাইয়ে সামাজিক ও সামাজিক উন্নয়নমূলক সংগঠন ‘আল হাইথাম কল্যাণ ট্রাস্ট’-এর উদ্যোগে সোমবার ( ২ নভেম্বর) সকাল সাড় ৮ টায় খরসতি বাজারে মিজানুর রহমান একজন শারীরিক প্রতিবন্ধীকে আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ১ লক্ষ টাকা সমমূল্যের মালামালসহ একটি পূর্ণাঙ্গ মুদি খানার দোকান উপহার  প্রদান করা হবে। ​সংগঠন সূত্রে জানা গেছে, উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আল হাইথাম কল্যাণ ট্রাস্টের পরিচালক মো.আনিছুল ইসলাম শাহেদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিচালক পিতা মোহাম্মদ শাহ, মাতা এবং তাঁর সহধর্মিণী। অনুষ্ঠানের প্রাক্কালে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের পরিচালক মো. আনিছুল ইসলাম শাহেদ বলেন,​ প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজের বোঝা নন, উপযুক্ত সহায়তা ও সুযোগ পেলে তাঁরাও সমাজের মূলধারায় অবদান রাখতে পারেন। আল হাইথাম কল্যাণ ট্রাস্ট সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের মানবকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে। এই মুদি দোকানটি একজন অসহায় ভাইয়ের জীবিকা অর্জনের প্রধান মাধ্যম হয়ে উঠবে এবং তিনি সম্মানের সাথে পরিবার পরিজন নিয়ে চলতে পারবেন বলে আমরা আশাবাদী। ​অনুষ্ঠানটিকে কেন্দ্র করে স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এলাকাবাসী আল হাইথাম কল্যাণ ট্রাস্টের এই মহতী উদ্যোগকে আন্তরিক সাধুবাদ ও ধন্যবাদ জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মুকসুদপুরে শিক্ষক ১৪ জন, এইচএসসি পরীক্ষার্থী একজন তিনিও ফেল: পাসের হার শূন্য

গাজীপুরে শ্রমিক-পুলিশ দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রেম ও বন্ধুত্বের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন সময়ে মোহনগঞ্জে আসেন অস্ট্রেলীয়ান ও ব্রিটিশ হাইকমিশনার

বাগেরহাটের মোড়েলগঞ্জে গৃহবধুর আত্মহত্যা, চিতলমারীর বাগান থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

আঙ্গারজুর আলীম মাদ্রাসায় শিক্ষক সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে ৬৭২ বোতল স্কাফ সিরাপ, আটক ২

আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নন্দীগ্রামে কবরস্থান কাজের উদ্বোধন

আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রতিবন্ধীকে মুদি দোকান উপহার

খালিয়াজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে ইয়াবা সেবনের অভিযোগ, কর্মচারীকে নিষেধাজ্ঞা

শেরপুুরে জাতীয় যুব দিবস উদযাপিত

মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

কুয়াশার অপেক্ষায় গাছিরা, মনপুরায় শুরু খেজুর গাছ প্রস্তুতের কর্মযজ্ঞ