ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নন্দীগ্রামে কবরস্থান কাজের উদ্বোধন


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ২-১১-২০২৬ দুপুর ১২:৪৭

 নওগাঁর আত্রাই উপজেলার নন্দীগ্রামে সামাজিক ও মানবিক সংগঠন ‘আল হাইথাম কল্যাণ ট্রাস্ট’-এর উদ্যোগে এলাকার প্রাচীন কবরস্থান ১০ লক্ষ টাকা ব্যয়ে এই সংস্কার কাজের বাস্তবায়নে শুভ উদ্বোধন করা হয়েছে। ​সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় নন্দী গ্রামের কবরস্থান সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ​উক্ত সংস্কার কাজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল হাইথাম কল্যাণ ট্রাস্টের পরিচালক মো. আনিছুল ইসলাম শাহেদ। ​এ সময়  উপস্থিত ছিলেন পরিচালকের পিতা মোহাম্মদ শাহ, মাতা এবং তাঁর সহধর্মিণীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ​কবরস্থান সংস্কার কাজ উদ্বোধন উপলক্ষ্যে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের পরিচালক মো. আনিছুল ইসলাম শাহেদ বলেন, কবরস্থান সংস্কার করা একটি অত্যন্ত সাওয়াবের ও গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। নন্দীগ্রামের এই প্রাচীন কবরস্থানটি দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাব ছিল, যার কারণে এলাকাবাসীকে স্বজনদের দাফন ও জিয়ারতে নানা সমস্যায় পড়তে হতো। সাধারণ মানুষের এই দুর্ভোগ লাঘব এবং পরকালের পাথেয় হিসেবে আল হাইথাম কল্যাণ ট্রাস্ট প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে এটি পূর্ণাঙ্গ সংস্কারের উদ্যোগ নিয়েছে। অবহেলিত অবকাঠামোগত উন্নয়ন ও মানবসেবায় আল হাইথাম কল্যাণ ট্রাস্ট সর্বদা মানুষের পাশে থাকবে। ​স্থানীয় এলাকাবাসী আল হাইথাম কল্যাণ ট্রাস্টের এই সময়োপযোগী ও মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ট্রাস্টের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মুকসুদপুরে শিক্ষক ১৪ জন, এইচএসসি পরীক্ষার্থী একজন তিনিও ফেল: পাসের হার শূন্য

গাজীপুরে শ্রমিক-পুলিশ দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রেম ও বন্ধুত্বের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন সময়ে মোহনগঞ্জে আসেন অস্ট্রেলীয়ান ও ব্রিটিশ হাইকমিশনার

বাগেরহাটের মোড়েলগঞ্জে গৃহবধুর আত্মহত্যা, চিতলমারীর বাগান থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

আঙ্গারজুর আলীম মাদ্রাসায় শিক্ষক সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে ৬৭২ বোতল স্কাফ সিরাপ, আটক ২

আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নন্দীগ্রামে কবরস্থান কাজের উদ্বোধন

আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রতিবন্ধীকে মুদি দোকান উপহার

খালিয়াজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে ইয়াবা সেবনের অভিযোগ, কর্মচারীকে নিষেধাজ্ঞা

শেরপুুরে জাতীয় যুব দিবস উদযাপিত

মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

কুয়াশার অপেক্ষায় গাছিরা, মনপুরায় শুরু খেজুর গাছ প্রস্তুতের কর্মযজ্ঞ