ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

আঙ্গারজুর আলীম মাদ্রাসায় শিক্ষক সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত


শহিদুল ইসলাম সোহেল, সিলেট ব্যুরো photo শহিদুল ইসলাম সোহেল, সিলেট ব্যুরো
প্রকাশিত: ২-১১-২০২৬ দুপুর ১২:৪৯

সমাজ ও রাষ্ট্র গঠনের অন্যতম প্রধান কারিগর শিক্ষকরা। তাঁদের ত্যাগ, নিষ্ঠা ও জ্ঞান বিতরণের মাধ্যমেই একটি জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে। তাই সমাজের প্রতিটি স্তরে শিক্ষকদের সর্বোচ্চ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।  শিক্ষকরাই সমাজের সবচেয়ে সম্মানিত ও প্রকৃত জ্ঞানী মানুষ। তাঁরা প্রদীপের মতো আলো ছড়িয়ে সমাজের অন্ধকার দূর করেন এবং একটি প্রজন্মকে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলেন। একজন শিক্ষক শুধু পাঠ্যবই পড়ান না, তিনি মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও সঠিক পথের দিশা দেন।  রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার আঙ্গারজুর আলীম মাদ্রাসা প্রাঙ্গণে এডহক কমিটি ও প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আমান উল্লাহর অবসরজনিত বিদায় সংবর্ধনা এবং গুণীজন সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।  তিনি বলেন, আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে প্রযুক্তির প্রসার ঘটলেও আদর্শ শিক্ষকের কোনো বিকল্প নেই। শিক্ষকদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত না হলে মেধা ও প্রজ্ঞার বিকাশ বাধাগ্রস্ত হবে। শিক্ষক সমাজের যথাযথ মূল্যায়ন করা গেলে একটি সমৃদ্ধ ও আলোকিত দেশ গড়ে তোলা সম্ভব।  মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মাহবুবুর রহমান রিপনের সভাপতিত্বে এবং প্রাক্তন ছাত্র পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংবর্ধিত অতিথি সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আমান উল্লাহ, অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আব্দুল হান্নান।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসীম উদ্দীন, বারহাল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহমদ, ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ মতিন এবং পিয়াইনগুল জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হান্নান।  এলাকার পক্ষে বক্তব্য দেন খলিলুর রহমান, হারুন অর রশিদ ও নিজাম উদ্দিন। এডহক কমিটির পক্ষে বক্তব্য দেন অভিভাবক সদস্য আব্দুল হাশিম চৌধুরী ও মিসবাহ আহমদ।  শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন মাওলানা শামছুজ্জামান, নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম এবং হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফিজ মাওলানা আলী আহমদ।  প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষে বক্তব্য দেন সহসভাপতি মাওলানা শাহেদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম ও সদস্য সোয়েব আহমদ। বর্তমান শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন ছাত্র নাজিম ইমরান আহমদ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সালেহ আহমদ।  অনুষ্ঠানে বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আমান উল্লাহ ও অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আব্দুল হান্নানকে প্রাক্তন ছাত্র পরিষদ, মুজিবিয়া ছাত্র সংসদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক, মানপত্র ও বিশেষ উপহারসামগ্রী প্রদান করা হয়।  এছাড়া মরণোত্তর সংবর্ধনা দেওয়া হয় সাবেক অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমান কামালী (রহ.), হাফিজ আব্দুল হাসিব (রহ.) ও মাওলানা নুর উদ্দিন (রহ.)-এর পরিবারকে।  অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা হেলাল আহমদ, সহকারী শিক্ষক মাওলানা আতাউর রহমান, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা নুরুল আলম, মাওলানা খসরুজ্জামান, প্রাক্তন ছাত্র পরিষদের সহসভাপতি এনাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ, কোষাধ্যক্ষ হাফিজ গুলজার আহমদ, নাইমা লতিফিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার হাফিজ মাওলানা শামীম আহমদসহ মাদ্রাসার শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মুকসুদপুরে শিক্ষক ১৪ জন, এইচএসসি পরীক্ষার্থী একজন তিনিও ফেল: পাসের হার শূন্য

গাজীপুরে শ্রমিক-পুলিশ দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রেম ও বন্ধুত্বের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন সময়ে মোহনগঞ্জে আসেন অস্ট্রেলীয়ান ও ব্রিটিশ হাইকমিশনার

বাগেরহাটের মোড়েলগঞ্জে গৃহবধুর আত্মহত্যা, চিতলমারীর বাগান থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

আঙ্গারজুর আলীম মাদ্রাসায় শিক্ষক সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে ৬৭২ বোতল স্কাফ সিরাপ, আটক ২

আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নন্দীগ্রামে কবরস্থান কাজের উদ্বোধন

আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রতিবন্ধীকে মুদি দোকান উপহার

খালিয়াজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে ইয়াবা সেবনের অভিযোগ, কর্মচারীকে নিষেধাজ্ঞা

শেরপুুরে জাতীয় যুব দিবস উদযাপিত

মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

কুয়াশার অপেক্ষায় গাছিরা, মনপুরায় শুরু খেজুর গাছ প্রস্তুতের কর্মযজ্ঞ