বাগেরহাটের মোড়েলগঞ্জে গৃহবধুর আত্মহত্যা, চিতলমারীর বাগান থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পঞ্চকরন এলাকায় কুলসুম বেগম (৪৮) নামের একজন গৃহবধু গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। চিতলমারী উপজেলার নালুয়া এলাকা থেকে মিনি বেগম (৭৫) নামের এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যাকারী গৃহবধু কুলসুম বেগম পঞ্চকরন গ্রামের বাবুল আকনের স্ত্রী। আর বৃদ্ধা মিনি বেগম চিতলমারী উপজেলার নালুয়া গ্রামের মৃত সোলায়মান ফকিরের স্ত্রী । বাগেরহাট পুলিশ অফিস জানায়, রবিবার রাতে স্বামীকে ঘুমিয়ে রেখে কুলসুম বেগম পাশের একটি পরিত্যাক্ত ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। রাতেই স্বামী তার স্ত্রীকে আড়ায় ঝুলতে দেখে ডাক-চিৎকার দিলে পার্শ্ববর্ত্তি লোকজন ছুটে আসে। এ খবর পেয়ে স্থানীয় পঞ্চকরন পুলিশ ক্যাম্পের ইনচার্জ নাসির সঙ্গীয় ফোর্স নিয়ে লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। এ ঘটনায় মোড়েলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। আত্মহত্যার কারন জানা যায় নাই। অপরদিকে, রবিবার সন্ধ্যায় চিতলমারী উপজেলার নালুয়া এলাকায় নিজেদের বাড়ীর বাগান থেকে পচন ধরে গলিত অবস্থায় বৃদ্ধা মিনি বেগমের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মিনি বেগম গত ২০ অক্টোবর থেকে নিখোজ ছিলেন। রবিবার সন্ধ্যার আগে পচা গন্ধ পেয়ে মৃত মিনি বেগমের ছোট মেয়ে ময়না বেগম বাগানে গিয়ে তার মায়ের মৃতদেহ দেখতে পেয়ে ডাক-চিৎকার দিলে লোকজন ছুটে আসে। পরে খবর পেয়ে চিতলমারী থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। এ ঘটনায়ও চিতলমারী থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
মুকসুদপুরে শিক্ষক ১৪ জন, এইচএসসি পরীক্ষার্থী একজন তিনিও ফেল: পাসের হার শূন্য
গাজীপুরে শ্রমিক-পুলিশ দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া
প্রেম ও বন্ধুত্বের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন সময়ে মোহনগঞ্জে আসেন অস্ট্রেলীয়ান ও ব্রিটিশ হাইকমিশনার
বাগেরহাটের মোড়েলগঞ্জে গৃহবধুর আত্মহত্যা, চিতলমারীর বাগান থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার
আঙ্গারজুর আলীম মাদ্রাসায় শিক্ষক সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত
দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে ৬৭২ বোতল স্কাফ সিরাপ, আটক ২
আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নন্দীগ্রামে কবরস্থান কাজের উদ্বোধন
আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রতিবন্ধীকে মুদি দোকান উপহার
খালিয়াজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে ইয়াবা সেবনের অভিযোগ, কর্মচারীকে নিষেধাজ্ঞা
শেরপুুরে জাতীয় যুব দিবস উদযাপিত
মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন