মুকসুদপুরে শিক্ষক ১৪ জন, এইচএসসি পরীক্ষার্থী একজন তিনিও ফেল: পাসের হার শূন্য
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দুর্বাশুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজে কর্মরত রয়েছেন ১৪ জন শিক্ষক। অথচ চলতি বছরের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে অংশ নিয়েছিলেন মাত্র একজন শিক্ষার্থী। তবে তিনিও কৃতকার্য হতে পারেননি। ফলে কলেজটির পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে।
ঢাকা শিক্ষা বোর্ডের সদ্য প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে এ চিত্র উঠে এসেছে। বোর্ডের শতভাগ ফেল করা বা শূন্য পাসের প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে এ শিক্ষাপ্রতিষ্ঠানটির নাম।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, চলতি বছর দুর্বাশুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে মানবিক বিভাগে একমাত্র শিক্ষার্থী হিসেবে এইচএসসি পরীক্ষায় অংশ নেন তিনি। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে কোনো পরীক্ষার্থী ছিল না। প্রকাশিত ফলাফলে মানবিক বিভাগ থেকে অংশ নেওয়া সেই একমাত্র পরীক্ষার্থীও অকৃতকার্য হন।
১৯৯৮ সালে দুর্বাশুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর ২০০৯ সালে এর কলেজ শাখা চালু করা হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১৪ জন শিক্ষক কর্মরত আছেন এবং তাঁরা নিয়মিত সরকারি বেতন-ভাতা পাচ্ছেন। কলেজ শাখায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ চালু থাকলেও শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চরম সংকট বিরাজ করছে।
প্রতিষ্ঠানটির স্কুল শাখার প্রধান শিক্ষক স্বর্ণা রানী বিশ্বাস জানান, গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত হওয়ায় কলেজটিতে আশানুরূপ শিক্ষার্থী পাওয়া যায় না। শিক্ষার্থী না থাকায় অনেক শিক্ষকও নিয়মিত আসেন না এবং নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রেও তাঁদের তেমন উৎসাহ নেই। তবে তিনি নিজস্ব অর্থ ব্যয় করে শিক্ষার্থী বাড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছেন বলে দাবি করেন।
এদিকে মাত্র একজন শিক্ষার্থী থাকা সত্ত্বেও তাঁর পড়াশোনার দেখভাল করতে না পারা এবং এমন ফলাফল বিপর্যয়ে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, নিয়মিত বেতন-ভাতা নেওয়া সত্ত্বেও শিক্ষকদের চরম দায়িত্বহীনতা ও অবহেলার কারণেই এমন বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কেবল দুর্বাশুর কলেজই নয়, জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফলও খুব একটা সন্তোষজনক নয় উল্লেখ করে সচেতন মহল মনে করছেন, শিক্ষার সার্বিক মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ও কঠোর ভূমিকা নেওয়া প্রয়োজন।
এমএসএম / এমএসএম
‘সব সচিব নিয়ম মানলে আমিও আসব’: টুঙ্গিপাড়ায় ইউপি সচিবের বক্তব্য নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন
জিয়ানগরে ৫২ বছর অবৈধ দখলে থাকা সম্পত্তি উদ্ধার করলেন ইউএনও
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও সিরাপ উদ্ধার
মান্দায় নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
বিলাইছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
মুকসুদপুরে শিক্ষক ১৪ জন, এইচএসসি পরীক্ষার্থী একজন তিনিও ফেল: পাসের হার শূন্য
গাজীপুরে শ্রমিক-পুলিশ দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া
প্রেম ও বন্ধুত্বের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন সময়ে মোহনগঞ্জে আসেন অস্ট্রেলীয়ান ও ব্রিটিশ হাইকমিশনার
বাগেরহাটের মোড়েলগঞ্জে গৃহবধুর আত্মহত্যা, চিতলমারীর বাগান থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার
আঙ্গারজুর আলীম মাদ্রাসায় শিক্ষক সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত
দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে ৬৭২ বোতল স্কাফ সিরাপ, আটক ২
আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নন্দীগ্রামে কবরস্থান কাজের উদ্বোধন