চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও সিরাপ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৯৮ বোতল কফ রিলিফ, ৯৬ বোতল ফায়ারডিল এবং ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত ১ নভেম্বর ২০২৬ তারিখ রাতে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়ন থেকে পরিত্যক্ত অবস্থায় এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় আনতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এসআরবি। এরই ধারাবাহিকতায়, গত ১ নভেম্বর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শিবগঞ্জ থানাধীন ১৩ নম্বর ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সতেরো রশিয়া চামা গ্রামের একটি আমবাগানের ভেতরে সন্দেহজনক কিছু প্লাস্টিকের বস্তা পড়ে রয়েছে।
উক্ত সংবাদের সত্যতা যাচাই করতে আভিযানিক দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে একই দিন রাত ১০টা ৩০ মিনিটে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৮ বোতল ‘Kuf Relief’, ৯৬ বোতল ‘FAIRDYL’, ১২ বোতল ‘MAGIC MOMENTS Grain Vodka’ এবং ৮ বোতল ‘ROYAL STAG SUPERIOR WHISKY’ উদ্ধার ও জব্দ করা হয়।
অভিযানকালে ঘটনাস্থل বা আশপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তি উপস্থিত না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত এসব মাদকদ্রব্য ও আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম
মান্দায় ধান ব্যবসায়ীর ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
টাঙ্গাইলে ডাল-পালা ছাঁটাইয়ের নামে সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ
পুঁটি মাছ ঘিরে নাসিরনগরের জেলে পাড়ায় কর্মযজ্ঞ, ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে শত মানুষের জীবিকা
‘সব সচিব নিয়ম মানলে আমিও আসব’: টুঙ্গিপাড়ায় ইউপি সচিবের বক্তব্য নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন
জিয়ানগরে ৫২ বছর অবৈধ দখলে থাকা সম্পত্তি উদ্ধার করলেন ইউএনও
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও সিরাপ উদ্ধার
মান্দায় নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
বিলাইছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
মুকসুদপুরে শিক্ষক ১৪ জন, এইচএসসি পরীক্ষার্থী একজন তিনিও ফেল: পাসের হার শূন্য
গাজীপুরে শ্রমিক-পুলিশ দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া
প্রেম ও বন্ধুত্বের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন সময়ে মোহনগঞ্জে আসেন অস্ট্রেলীয়ান ও ব্রিটিশ হাইকমিশনার
বাগেরহাটের মোড়েলগঞ্জে গৃহবধুর আত্মহত্যা, চিতলমারীর বাগান থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার