‘সব সচিব নিয়ম মানলে আমিও আসব’: টুঙ্গিপাড়ায় ইউপি সচিবের বক্তব্য নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন
‘দেশের সব সচিব যদি সময়মতো অফিসে আসেন, তাহলে আমিও নিয়ম মেনে সময়মতো অফিসে আসব’—এমন ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করে তীব্র বিতর্কের সৃষ্টি করেছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) লিপী ঘরামী। তাঁর বিরুদ্ধে নিয়মিত অফিসে অনুপস্থিতি, দেরিতে আগমন, সময়ের আগেই অফিস ত্যাগ এবং সেবাপ্রত্যাশীদের সঙ্গে অসদাচরণের গুরুতর অভিযোগ উঠেছে।
ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৯ জন ইউপি সদস্যের স্বাক্ষরিত লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, লিপী ঘরামী কর্মস্থলে নিয়মিত উপস্থিত থাকেন না। কখনো নির্ধারিত সময়ের অনেক দেরিতে আসেন, আবার কখনো সময়ের আগেই অফিস ত্যাগ করেন। ফলে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং চরম ভোগান্তিতে পড়ছেন প্রত্যন্ত অঞ্চল থেকে সেবা নিতে আসা সাধারণ মানুষ। অভিযোগে আরও বলা হয়, দাপ্তরিক গোপনীয় তথ্য বাইরে ফাঁস, জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয়হীনতা এবং ট্রেড লাইসেন্স ও ওয়ারিশ সনদের ফি বাবদ আদায়কৃত রাজস্বের সঠিক হিসাব না দেওয়ার মতো আর্থিক অনিয়মেও তিনি জড়িত।
ভুক্তভোগীরা জানান, সকাল ৯টায় পরিষদের সেবা কার্যক্রমে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করলেও সচিবের দেখা মেলে সকাল ১০টা, ১১টা বা দুপুরের পর। ফোনে উপস্থিতির বিষয়ে জানতে চাইলে অনেক সময় দুর্ব্যবহারের শিকার হতে হয় বলেও সেবাগ্রহীতারা ক্ষোভ প্রকাশ করেন।
দেরিতে আসার বিষয়ে জানতে চাওয়া হলে ইউপি সচিব লিপী ঘরামী বলেন, তিনি গোপালগঞ্জ শহর হয়ে দূর থেকে কর্মস্থলে আসেন বলেই দেরি হয়। তবে প্রতিদিন ৯টার স্থলে সাড়ে ১০টা বা ১১টায় উপস্থিত হওয়ার বিষয়ে জবাবদিহি চাইলে তিনি বলেন, ‘সব সচিব কি টাইম টু টাইম অফিসে যান? দেশের সব সচিব যদি টাইম টু টাইম যান, তবে আমিও টাইম টু টাইম আসব।’
গোপালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমেন্দ্রনাথ ঢালী বলেন, ‘সচিব আমাদের কোনো কথাই শোনেন না। সম্পূর্ণ নিজের ইচ্ছেমতো অফিসে আসেন এবং সরকারি কাজ পরিচালনা করেন। তাঁর চরম স্বেচ্ছাচারিতার কারণে ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা প্রদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।’
এ বিষয়ে গোপালগঞ্জ জেলা স্থানীয় সরকারের উপপরিচালক রেজওয়ানা কবির জানান, সচিবের বিরুদ্ধে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি বিশদভাবে খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী তাঁর বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
মান্দায় ধান ব্যবসায়ীর ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
টাঙ্গাইলে ডাল-পালা ছাঁটাইয়ের নামে সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ
পুঁটি মাছ ঘিরে নাসিরনগরের জেলে পাড়ায় কর্মযজ্ঞ, ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে শত মানুষের জীবিকা
‘সব সচিব নিয়ম মানলে আমিও আসব’: টুঙ্গিপাড়ায় ইউপি সচিবের বক্তব্য নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন
জিয়ানগরে ৫২ বছর অবৈধ দখলে থাকা সম্পত্তি উদ্ধার করলেন ইউএনও
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও সিরাপ উদ্ধার
মান্দায় নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
বিলাইছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
মুকসুদপুরে শিক্ষক ১৪ জন, এইচএসসি পরীক্ষার্থী একজন তিনিও ফেল: পাসের হার শূন্য
গাজীপুরে শ্রমিক-পুলিশ দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া
প্রেম ও বন্ধুত্বের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন সময়ে মোহনগঞ্জে আসেন অস্ট্রেলীয়ান ও ব্রিটিশ হাইকমিশনার
বাগেরহাটের মোড়েলগঞ্জে গৃহবধুর আত্মহত্যা, চিতলমারীর বাগান থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার