টাঙ্গাইলে ডাল-পালা ছাঁটাইয়ের নামে সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ
কোনো দরপত্র আহ্বান ছাড়াই ডাল-পালা ছাঁটাইয়ের নাম করে গাছের অর্ধেকই কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিয়া আফরিনের বিরুদ্ধে। এ নিয়ে পুরো উপজেলা জুড়ে শুরু হয়েছে সমালোচনা। তবে কর্তৃপক্ষ জানান, পাঁচ সদস্যের একটি কমিটি করে বন বিভাগের মৌখিক অনুমতি নিয়েই গাছের ছোট ছোট ডাল-পালা কাটা হয়েছে। আর সেগুলো হাসপাতালে রান্নার কাজে লাকড়ি হিসেবে ব্যবহার করা হবে। দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, সম্প্রতি নতুন এবং পুরাতন ভবনের সামনে থাকা তিনটি বড়ো আকৃতির কড়ই এবং একটি মেহগিনী গাছের অর্ধেক কেটে ফেলা হয়েছে। এছাড়া পাশেই মসজিদের সামনের আরেকটি কড়ই গাছের বেশিরভাগ অংশই কাটা হয়েছে। তবে এসব কাটা ডাল বা বড়ো বড়ো গাছের গুড়ির বেশির ভাগ অংশ বাইরে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের কয়েকজন স্বজন জানান, ডাল-পালা ছাঁটাই করার নাম করে এভাবে গাছের অর্ধেক অংশ কেটে ফেলা কোনোভাবেই ঠিক হয়নি। এতে করে অক্সিজেনের অভাব হবে। এছাড়া অনেকে এই গাছের নিচে ছায়ায় বসে থাকলেও গাছ কাটার কারণে এখন আর সেটা সম্ভব নয়।
নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক কর্মচারী জানান, হঠাৎ করেই হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী বাবুল গাছ কাটতে শুরু করে। পরে তিনি জানতে পারেন হাসপাতাল কর্তৃপক্ষ তাকে গাছ কেটে নিয়ে যেতে বলেছেন। পরে স্থানীয় কয়েকজন ব্যক্তির কারণে আর গাছ কাটতে পারেনি। হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী বাবুল জানান, তাকে কর্তৃপক্ষ গাছ কাটার অনুমতি দিয়েছিলেন। তাই তিনি দৈনিক ৭০০ টাকা মজুরিতে শ্রমিক এনে কয়েকটি গাছের ডাল-পালা কেটেছেন। তবে গাছের কোন বড়ো অংশ ডাল কাটেননি। আর যেগুলো কেটেছেন তার মধ্যে কয়েকটি গাছের গুড়ি তিনি বাড়িতে নিয়ে গেছেন লাগড়ি করে রান্নার কাজে ব্যবহারের জন্য। দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিয়া আফরিন জানান, নতুন এবং পুরাতন ভবনের ছাদ যাতে নষ্ট না হয় সে জন্য বন বিভাগের মৌখিক অনুমতি নিয়েই দুটি কড়ই গাছের ডাল-পালা কাটা হয়েছে। এখানে কোন গাছ কাটা হয়নি। আর যেগুলো কাটা হয়েছে সেগুলো মূলত হাসপাতালে রোগীদের খাওয়ানোর জন্য রান্নার কাজে লাকড়ি হিসেবে ব্যবহার করা হবে।
এমএসএম / এমএসএম
মান্দায় ধান ব্যবসায়ীর ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
টাঙ্গাইলে ডাল-পালা ছাঁটাইয়ের নামে সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ
পুঁটি মাছ ঘিরে নাসিরনগরের জেলে পাড়ায় কর্মযজ্ঞ, ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে শত মানুষের জীবিকা
‘সব সচিব নিয়ম মানলে আমিও আসব’: টুঙ্গিপাড়ায় ইউপি সচিবের বক্তব্য নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন
জিয়ানগরে ৫২ বছর অবৈধ দখলে থাকা সম্পত্তি উদ্ধার করলেন ইউএনও
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও সিরাপ উদ্ধার
মান্দায় নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
বিলাইছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
মুকসুদপুরে শিক্ষক ১৪ জন, এইচএসসি পরীক্ষার্থী একজন তিনিও ফেল: পাসের হার শূন্য
গাজীপুরে শ্রমিক-পুলিশ দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া
প্রেম ও বন্ধুত্বের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন সময়ে মোহনগঞ্জে আসেন অস্ট্রেলীয়ান ও ব্রিটিশ হাইকমিশনার
বাগেরহাটের মোড়েলগঞ্জে গৃহবধুর আত্মহত্যা, চিতলমারীর বাগান থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার
আঙ্গারজুর আলীম মাদ্রাসায় শিক্ষক সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত
Link Copied