ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

নরসিংদীতে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ২-১১-২০২৬ দুপুর ৪:১০

নরসিংদীর শিবপুরে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও লাইসেন্স ছাড়া হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করার অপরাধে ‘শিবপুর পপুলার (প্রা.) হসপিটাল’কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 সোমবার (২ নভেম্বর) শিবপুর উপজেলার কলেজ গেট এলাকায় অবস্থিত ওই প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন শিবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সামিউর রহমান।

​অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোসতানশির বিল্লাহ। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় শিবপুর থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

​সাধারণ মানুষের দোরগোড়ায় নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং অবৈধ ও অনুমোদনহীন স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিবপুর উপজেলা প্রশাসন। 

এমএসএম / এমএসএম

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার

রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ

মিয়ানমারে পাচারের চেষ্টা, সেন্টমার্টিনে ৩৭.৫ টন সিমেন্টসহ আটক ১২

কমলগঞ্জে জমি বিক্রয় সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১

কালিয়ার টোনা আলিম মাদ্রাসায় পাস করেনি কেউ!

আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের নিয়ে ব্যবসা করেছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা হচ্ছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ

কালিয়ায় বাংলা কিউআর ক্যাম্পেইন অনুষ্ঠিত

জেলা প্রশাসক কি কোনো রাজনৈতিক নেতার ব্যক্তিগত প্রতিনিধি, নাকি জনগণের প্রশাসক?

বারহাট্টায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে পটুয়াখালীতে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

কুড়িগ্রামে তাদরীবাতুল কুরআন মডেল মাদ্রাসার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খালিয়াজুরীতে ধনু নদী থেকে অবৈধ বালু উত্তোলন, একজনকে দেড় লাখ টাকা জরিমানা