ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

রাজশাহীতে বোয়ালিয়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ২


পাভেল ইসলাম মিমুল, রাজশাহী photo পাভেল ইসলাম মিমুল, রাজশাহী
প্রকাশিত: ২-১১-২০২৬ দুপুর ৪:১১

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার উপশহর পুলিশ ফাঁড়ির মাদকবিরোধী অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গত (০১ নভেম্বর) দুপুর সোয়া ৩টায় দিকে উপশহর ২ নং সেক্টরের একটি প্লটের ছাপড়া টিনশেড ঘরে অভিযান পরিচালনা করে উপশহর পুলিশ ফাঁড়ির একটি দল। 

এ সময় পবা থানার বাগধানী গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ সজিব (২৭) এবং রাজশাহী জেলার গোদাগাড়ী থানার পালপুর ধরমপুর গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ রায়হান (২০)-কে গ্রেপ্তার করা হয়। 

পুলিশের উপস্থিতি টের পেয়ে রাজপাড়া থানার লক্ষ্মীপুর ডিঙ্গাডোবা গ্রামের মোঃ সাইদুর রহমানের ছেলে মোঃ বিপ্লব আলী (৩৯) এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জন কৌশলে পালিয়ে যায়।

এ সময় গ্রেপ্তারকৃত আসামিদের হেফাজতে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

উল্লেখ্য,গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। 

গ্রেপ্তারকৃত আসামি মোঃ সজিবের বিরুদ্ধে নাটোর জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামিসহ অজ্ঞাতনামা অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার

রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ

মিয়ানমারে পাচারের চেষ্টা, সেন্টমার্টিনে ৩৭.৫ টন সিমেন্টসহ আটক ১২

কমলগঞ্জে জমি বিক্রয় সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১

কালিয়ার টোনা আলিম মাদ্রাসায় পাস করেনি কেউ!

আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের নিয়ে ব্যবসা করেছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা হচ্ছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ

কালিয়ায় বাংলা কিউআর ক্যাম্পেইন অনুষ্ঠিত

জেলা প্রশাসক কি কোনো রাজনৈতিক নেতার ব্যক্তিগত প্রতিনিধি, নাকি জনগণের প্রশাসক?

বারহাট্টায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে পটুয়াখালীতে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

কুড়িগ্রামে তাদরীবাতুল কুরআন মডেল মাদ্রাসার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খালিয়াজুরীতে ধনু নদী থেকে অবৈধ বালু উত্তোলন, একজনকে দেড় লাখ টাকা জরিমানা