ফারুয়ার উলুছড়িতে পানিতে ডুবে শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের উলুছড়িতে রাইংখ্যং নদী পার হতে গিয়ে পানিতে ডুবে সুজন তঞ্চঙ্গ্যা (২২) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুজন তঞ্চঙ্গ্যা উলুছড়ি সদ্ধর্মরত্ন বৌদ্ধ বিহারের কঠিন চীবর দান অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে রওনা হন। পথে রাইংখ্যং নদী পার হওয়ার সময় সাঁতার না জানা এবং শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তিনি নদীর পানিতে ডুবে যান।
পরে দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় স্বজনরা তাঁর খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নদীতে তল্লাশি চালিয়ে একই দিন বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের বাবা ফজল তঞ্চঙ্গ্যা বিলাইছড়ি থানায় উপস্থিত হয়ে মৃত্যুর বিষয়টি পুলিশকে অবহিত করেন। পাশাপাশি ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের জন্য আবেদন করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় বিলাইছড়ি থানায় ২ নভেম্বর ২০২৬ তারিখে অপমৃত্যু মামলা নং-০৪ রুজু করা হয়েছে। থানার এসআই আলাউদ্দীন আইনানুগ প্রক্রিয়ায় মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কার্যক্রম গ্রহণ করেছেন।
এমএসএম / এমএসএম
টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার
পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত
ধামরাইয়ে বাক্প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন
চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি
নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন
চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ
ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার
রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ
Link Copied