ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

খালিয়াজুরীতে ধনু নদী থেকে অবৈধ বালু উত্তোলন, একজনকে দেড় লাখ টাকা জরিমানা


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ২-১১-২০২৬ দুপুর ৪:৩৫

নেত্রকোনার খালিয়াজুরীতে ধনু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. আনোয়ার হোসেন (পরিচিতি অনুযায়ী) নামে এক ব্যক্তিকে আটক করে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার চাকুয়া ইউনিয়নের আসাদপুর ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন উপজেলার মেন্দিপুর ইউনিয়নের নূরালীপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি ইজারা বা বৈধ অনুমোদন ছাড়াই একটি চক্র ড্রেজার দিয়ে ধনু নদী থেকে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত আসাদপুর ঘাটসংলগ্ন ধনু নদীতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় আনোয়ার হোসেনকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় তাঁকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান সম্পর্কে ইউএনও অলিদুজ্জামান জানান, টানা দুই ঘণ্টা অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একজনকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে। জরিমানার অর্থও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি গত এক সপ্তাহ ধরে বালু উত্তোলনের কথা স্বীকার করেছেন। তবে শাস্তির মাত্রা কমাতে এ ধরনের চক্রের সদস্যরা প্রায়ই প্রকৃত তথ্য গোপন করে থাকেন।

এদিকে ধনু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন হাওরপাড়ের বাসিন্দারা। তাঁদের আশঙ্কা, অপরিকল্পিতভাবে নদীর তলদেশ থেকে বালু উত্তোলনের ফলে নদীতীরবর্তী এলাকায় ভাঙন বাড়ছে। এতে বর্ষা মৌসুমে ফসলরক্ষা বাঁধ, বসতভিটা ও কৃষিজমি ঝুঁকির মুখে পড়তে পারে।

স্থানীয় বাসিন্দারা ধনু নদীর নাব্য, পরিবেশ ও নদীতীরবর্তী জনপদ রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ

চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত

ধামরাইয়ে বাক্‌প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন

চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি

নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন

চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার

রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ