কুড়িগ্রামে তাদরীবাতুল কুরআন মডেল মাদ্রাসার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুড়িগ্রামে ধর্মীয় ও শিক্ষামূলক নানা আয়োজনের মধ্য দিয়ে তাদরীবাতুল কুরআন মডেল মাদ্রাসার হিফজুল কুরআন অ্যাওয়ার্ড, কুরআন ও আমপারা সবক, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে কুড়িগ্রামের টাপু ভেলাকোপায় অবস্থিত মাদ্রাসার দ্বিতীয় শাখা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের কুরআন ও আমপারা সবক প্রদান করেন জামিয়া এহহাকিয়া মাদ্রাসা, দাসেরহাট, কুড়িগ্রামের মুহতামিম হযরত মাওলানা আবু বকর সিদ্দিক।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা শীন, মীম জহুরুল হক।
তাদরীবাতুল কুরআন মডেল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মো. মুরশিদুল ইসলাম অনুষ্ঠানটি পরিচালনা করেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার প্রিন্সিপাল সালাহউদ্দিন (তালুত)।
অনুষ্ঠানে মাদ্রাসার চার শতাধিক শিক্ষার্থী, তাদের অভিভাবক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করার প্রত্যয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার
পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত
ধামরাইয়ে বাক্প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন
চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি
নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন
চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ
ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার
রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন