বারহাট্টায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত
"দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ"- এই প্রাতিপদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোনার বারহাট্টায় জাতীয় যুব দিবস- ২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে (২ নভেম্বর) সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সরাসরি অংশগ্রহণে একটি বর্ণাট্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালির পরপরই যুবাদের বিভিন্ন স্টল পরিদর্শন করা হয়।
পরিবর্তীতে বারহাট্টা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলাউদ্দিনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোস্তাফিজুর রহমান, নেত্রকোনা জেলা কৃষকদলের সভাপতি সালাউদ্দিন মিল্কি, বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস্ উদ্দিন আহমেদ বাবুল, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চম্পক দাম, বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।
আয়োজিত কর্মসূচিতে যুবসমাজের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়নে তরুণদের ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়। দক্ষ ও প্রশিক্ষিত যুবসমাজকে দেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হিসেবে বিবেচনা করে তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক বলেন, যুবসমাজ দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তরুণদের মেধা, যোগ্যতা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে হলে কারিগরি শিক্ষা, কর্মমুখী প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। শুধু চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দক্ষ ও আত্মনির্ভরশীল যুবসমাজ গড়ে তুলতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানো প্রয়োজন। মাদক, বেকারত্ব ও সামাজিক অপরাধ থেকে যুবসমাজকে দূরে রেখে দেশ গঠনের কাজে সম্পৃক্ত করতে হবে। জাতীয় যুব দিবসের এ আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম, আত্মনির্ভরশীলতা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এমএসএম / এমএসএম
টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার
পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত
ধামরাইয়ে বাক্প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন
চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি
নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন
চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ
ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার
রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন