ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের নিয়ে ব্যবসা করেছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা হচ্ছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ


মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি photo মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ২-১১-২০২৬ দুপুর ৪:৪০

আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের নিয়ে ব্যবসা করে গেছে, এখন যারা আছে তারা জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে’—এমন মন্তব্য করেছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

সোমবার (২ নভেম্বর) কুমিল্লার মুরাদনগরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। 

এদিন উপজেলার বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও শিক্ষামূলক অনুষ্ঠানে অংশ নেন মন্ত্রী। এসব কর্মসূচির মধ্যে ছিল শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ, ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ।

সকালে মুরাদনগরের প্রতিভা বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্য দিয়ে তাঁর দিনের কর্মসূচি শুরু হয়। 

এ সময় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও বিকাশে বিভিন্ন উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।
পরে ৬৩তম প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন তিনি। 

এ ছাড়া নববর্ষ উপলক্ষে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান করেন মন্ত্রী। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের জন্য বিশেষ আর্থিক সহায়তা এবং প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে  কর্মসূচির আওতায় মুরাদনগর ও বাঙ্গরা এলাকার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

এ সময় বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার সমালোচনা করেন। তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং জুলাইয়ের চেতনার যথাযথ মূল্যায়নের বিষয়টিও গুরুত্ব পায়।

সফরের অংশ হিসেবে মুরাদনগরের জামিয়া ইসলামিয়া মুফতাহুল উলুম ও এতিমখানা কর্তৃপক্ষের আয়োজনে ওয়াজ ও দোয়া মাহফিলেও তাঁর অংশগ্রহণের কথা রয়েছে।

দিনব্যাপী এসব কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সবশেষে মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকার উদ্দেশে মুরাদনগর ত্যাগ করার কথা রয়েছে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের।

এমএসএম / এমএসএম

টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ

চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত

ধামরাইয়ে বাক্‌প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন

চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি

নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন

চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার

রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ