কালিয়ার টোনা আলিম মাদ্রাসায় পাস করেনি কেউ!
নড়াইলের কালিয়া উপজেলার টোনা ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে ২০২৬ সালের আলিম পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করেনি। ১১ জন শিক্ষার্থী ফরম পূরণ করলেও পরীক্ষায় অংশ নেয় ১০ জন। গত ৩১ অক্টোবর প্রকাশিত ফলাফলে এ চিত্র দেখা যায়। এমন ফলাফলে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয় সচেতন মহল।
সাবেক অ্যাডহক কমিটির সভাপতি মিজান মীরের অভিযোগ, মাদ্রাসার পরিচালনা কমিটি গঠনে অনিয়ম, শিক্ষকদের অযোগ্যতা ও যথাযথ তদারকির অভাবে প্রতিষ্ঠানটির শিক্ষার মানের অবনতি হয়েছে। এ ব্যর্থতার দায় বর্তমান পরিচালনা কমিটি ও প্রতিষ্ঠানপ্রধানদের নিতে হবে বলে দাবি করেন তিনি।
স্থানীয়দের আশঙ্কা, গ্রামবাসীর নজরদারি ও উদ্যোগ না থাকলে প্রতিষ্ঠানটি আরও পিছিয়ে পড়বে। এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ ইকবাল সাঈদী ফলাফল খারাপ হওয়ার কারণ নিয়ে মন্তব্য করতে চাননি। তবে তিনি বিস্মিত হয়েছেন এবং এ পরিস্থিতি থেকে উত্তরণের উপায় খুঁজছেন বলে জানান।
এমএসএম / এমএসএম
টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার
পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত
ধামরাইয়ে বাক্প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন
চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি
নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন
চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ
ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার
রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন