হরিরামপুরে সুতালড়ী ইউনিয়ন আ’লীগের উঠান বৈঠক
আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সুতালড়ী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টায় সুতালড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম বীর মুক্তিযোদ্ধা মইনুল হোসেন খানের বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু। অনুষ্ঠানে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়নটিতে নতুন মুখ প্রত্যাশার পাশাপাশি দলীয় মনোনয়ন নিয়ে নৌকা প্রতীক যিনি পাবেন, তার হয়েই সকলে কাজ করবেন বলে জানান।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু জানান, ‘‘আগামী ইউপি নির্বাচনে দল থেকে যাকেই মনোনয়ন দেয়া হোক, সম্মিলিতভাবে এক যোগে তার হয়েই কাজ করতে হবে। দলের মনোনীত প্রার্থীর জয়লাভের জন্য ঐক্যবদ্ধের বিকল্প নেই। সবাইকে ঐক্যবদ্ধ হয়েই নৌকার পক্ষে কাজ করতে হবে। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার পক্ষে কাজ করতে হবে।’’
এ উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন নৌকাপ্রতীক প্রত্যাশী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইমদাদুল হক বাদল, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সেকেন্দার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুতালড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র হালদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার রাজা প্রমুখ।
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার