ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

নোয়াখালীর কবিরহাটে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৩-১১-২০২৬ দুপুর ২:৫৪

নোয়াখালীর কবিরহাট উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন আরসিআইপি প্রকল্পের আওতায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন, কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কবিরহাট কার্যালয়ের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

কবিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্রর সভাপতিত্বে এবং উপজেলা প্রকৌশলী মো. মিজানুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় মূল বিষয়ের ওপর আলোকপাত করেন বেটস কনসালটিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী ফাহিম শাহরিয়ার। এ ছাড়া জিআইএসভিত্তিক ডেটা বিশ্লেষণ ও প্রযুক্তিগত উপস্থাপনায় অংশ নেন একই প্রতিষ্ঠানের জিআইএস অ্যানালিস্ট ফাহিম আহমদ দিব্য।

কর্মশালায় উপস্থিত ছিলেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুমেল বড়ুয়া, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী, কবিরহাট পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জুসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

কর্মশালায় বক্তারা আধুনিক প্রযুক্তিনির্ভর জিআইএস ম্যাপিং ব্যবহারের মাধ্যমে গ্রামীণ যোগাযোগের টেকসই রূপরেখা তৈরি, গুরুত্বপূর্ণ সড়কের অগ্রাধিকার তালিকা প্রণয়ন এবং মাঠপর্যায়ের তথ্য নির্ভুলভাবে যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করেন। সরকারের ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পগুলো যাতে কোনো অপচয় ছাড়া পরিকল্পিত ও সুষমভাবে বাস্তবায়িত হতে পারে, সে বিষয়ে অংশগ্রহণকারীরা কার্যকর মতামত ও পরামর্শ তুলে ধরেন।

এমএসএম / এমএসএম

লালমাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত

মাদক সমাজের ক্যানসার, যুবসমাজকে সুস্থ জীবন গড়তে হবে: টুঙ্গিপাড়ার ইউএনও

পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান: ২ নারীসহ ৩ মাদক কারবারি আটক

নেত্রকোনা জেলা জিসাসের সাধারণ সম্পাদক হলেন বারহাট্টার আনোয়ার হোসেন সুমন

অপরাধ দমনে জিরো টলারেন্সে বাকেরগঞ্জের ওসি আদিল: স্বস্তিতে সাধারণ মানুষ, অপপ্রচারে ক্ষোভ

দাপ্তরিক কক্ষ যেন ব্যক্তিগত বাসাবাড়ি: কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ে চরম বিশৃঙ্খলা

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

টঙ্গীতে ছাত্রদল নেতা ও তাঁর বন্ধুকে হত্যাচেষ্টার অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল

মনপুরায় রেঞ্জ কর্মকর্তার অনুপস্থিতিতে কার্যালয়ে তালা: অরক্ষিত বনভূমি ও বন্যপ্রাণী

গ্রামীণ ঐতিহ্য থেকে হারিয়ে যাচ্ছে কাচারি ঘর: বরিশালের গৌরনদীতে কালের সাক্ষী শেরেবাংলার স্মৃতিধন্য ভিটা

চারদিকে চকচকে সড়ক, মাঝখানে ২০ হাত বেহাল: রায়গঞ্জে চরম জনদুর্ভোগ

কেপিআইভুক্ত আড়ানী রেলব্রিজ পরিদর্শন করল জেলা পুলিশ

সফল আত্মকর্মী হিসেবে জাতীয় যুব পুরস্কার পেলেন আত্রাইয়ের কৃষিবিদ সামিউল ইসলাম