ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

৪০ দিন পর ভারতে দৈনিক সংক্রমণ ২ লাখের নিচে


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫-৫-২০২১ দুপুর ১২:৪

করোনাভাইরাস (কভিড-১৯) মহামারীর দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারত প্রায় ৪০ দিন পর ২ লাখের নিচে দৈনিক আক্রান্ত দেখল। কমেছে মৃত্যুর সংখ্যাও। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণায়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটি সংক্রমিত হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৪২৭ জন।

এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬৯ লাখ ৪৮ হাজার ৮৭৪ জনে। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ হাজার ৫১১ জনের মৃত্যু হয়েছে যা আগের দিন ছিল ৪ হাজার ৪৫৪ জন। এ নিয়ে ভারতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৭ হাজার ২৩১ জনের।

আনন্দবাজার জানায়, প্রায় ৪০ দিন পর ভারতে দৈনিক সংক্রমণ দুই লাখের নিচে নামল। ১৪ এপ্রিল সংক্রমিত হয়েছিলেন ১ লাখ ৮৪ হাজার। ১৫ এপ্রিল প্রথমবার তা দুই লাখের গণ্ডি স্পর্শ করে। এরপর বাড়তে বাড়তে ৪ লাখ ছাড়িয়ে যায় দৈনিক আক্রান্ত। এমনকি দৈনিক সর্বোচ্চ আক্রান্তে রেকর্ড গড়ে ভারত।

সংক্রমণের ভয়াবহতায় ভেঙে পড়ে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটির চিকিৎসা ব্যবস্থা। দেশটিতে করোনার সংক্রমণের ব্যাপকতার জন্য কুম্ভ মেলার মতো ধর্মীয় গণজমায়েত এবং নির্বাচনী প্রচারণাকে দায়ী করা হচ্ছে।

প্রীতি / জামান

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের