ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

নদী দখল-দূষণ মুক্ত করার দাবিতে কুয়াকাটায় মানববন্ধন সমাবেশ


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ২৪-১০-২০২১ দুপুর ৪:৫৩

হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া প্রতিনিধি ঃ ২৪ অক্টোবর কুয়াকাটার পশ্চিম পাশে  সাগর মোহন ঘেষা বহমান   আন্ধারমানিক নদী এবং ইলিশের অভয়ারণ্য রক্ষার দাবিতে 'আন্তর্জাতিক জলবায়ু কর্মদিবস -২০২১' উপলক্ষে কুয়াকাটা সৈকতে মানববন্ধন সমাবেশ করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ও ওয়াটার কিপার্স বাংলাদেশ এর উদ্যোগ মানববন্ধন সমাবেশ হয়। রবিবার বেলা ১১টায় মানববন্ধনে অসংখ্য পরিবেশ কর্মীসহ শত শত সাধারণ মানুষ অংশ নেয়। 

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, কলাপাড়া বাপার সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন বিশ্বাস, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক ওসি মিজানুর রহমান, গণমাধ্যম কর্মী মেজবাহউদ্দিন মাননু, কুয়াকাটা ট্যুর গাইড এসোসিয়েশনের সভাপতি কে এম বাচ্চু, পরিবেশ কর্মী কামাল হাসান রনি প্রমুখ।

বক্তারা ইলিশের অভয়াশ্রম আন্ধারমানিক নদী রক্ষায় দখল-দূষণ রোধে সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি কুয়াকাটা সৈকতের বেলাভূমের ক্ষয়রোধে সঠিক পদক্ষেপ নেয়ার দাবি করেন। উপকূলের সংরক্ষিত বনাঞ্চল রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আবেদন জানিয়েছেন বক্তারা।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত