ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

মেঘনায় লঞ্চে অসুস্থ যাত্রীকে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা সহায়তা ও হাসপাতালে স্থানান্তর


আলআমিন ভূঁইয়া, চাঁদপুর photo আলআমিন ভূঁইয়া, চাঁদপুর
প্রকাশিত: ৩-১১-২০২৬ দুপুর ৩:৪

চাঁদপুরের লালপুর সংলগ্ন মেঘনা নদীতে একটি যাত্রীবাহী লঞ্চে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়া এক যাত্রীকে জরুরি চিকিৎসা সহায়তা দিয়ে হাসপাতালে পৌঁছে দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পাওয়ার পরপরই দ্রুত মেডিকেল টিম পাঠিয়ে প্রাথমিক চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি উন্নত চিকিৎসার ব্যবস্থা করে সংস্থাটি।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, ৩ নভেম্বর ঢাকা থেকে চিকিৎসাসেবা গ্রহণ শেষে ‘এমভি এম খান-৭’ নামের একটি যাত্রীবাহী লঞ্চযোগে বরিশালের উদ্দেশে রওনা হন ওই ব্যক্তি। রাত আনুমানিক ২টার দিকে লঞ্চটি চাঁদপুরের লালপুর এলাকা অতিক্রম করার সময় হঠাৎ তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। এমন সংকটময় পরিস্থিতিতে লঞ্চটির সুপারভাইজার কালবিলম্ব না করে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল দিয়ে তাৎক্ষণিক সহায়তা চান।

সংবাদ পাওয়া মাত্রই কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের একটি দক্ষ মেডিকেল টিম দ্রুত নৌযানে করে মাঝনদীতে অবস্থানরত লঞ্চটিতে পৌঁছায়। সেখানে অসুস্থ যাত্রীকে জরুরি প্রাথমিক চিকিৎসা প্রদান করে শারীরিক অবস্থা স্থিতিশীল করা হয়। পরবর্তীতে নিবিড় ও উন্নত চিকিৎসার জন্য তাঁকে কোস্ট গার্ডের বোটযোগে অতিদ্রুত চাঁদপুর লঞ্চঘাটে নিয়ে আসা হয়। সেখান থেকে নিজস্ব তত্ত্বাবধানে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে করে রাজধানীর শ্যামলী কিডনি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জলপথের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সাধারণ মানুষের যেকোনো জরুরি পরিস্থিতিতে পাশে দাঁড়াতে কোস্ট গার্ড প্রতিশ্রুতিবদ্ধ এবং এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

লালমাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত

মাদক সমাজের ক্যানসার, যুবসমাজকে সুস্থ জীবন গড়তে হবে: টুঙ্গিপাড়ার ইউএনও

পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান: ২ নারীসহ ৩ মাদক কারবারি আটক

নেত্রকোনা জেলা জিসাসের সাধারণ সম্পাদক হলেন বারহাট্টার আনোয়ার হোসেন সুমন

অপরাধ দমনে জিরো টলারেন্সে বাকেরগঞ্জের ওসি আদিল: স্বস্তিতে সাধারণ মানুষ, অপপ্রচারে ক্ষোভ

দাপ্তরিক কক্ষ যেন ব্যক্তিগত বাসাবাড়ি: কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ে চরম বিশৃঙ্খলা

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

টঙ্গীতে ছাত্রদল নেতা ও তাঁর বন্ধুকে হত্যাচেষ্টার অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল

মনপুরায় রেঞ্জ কর্মকর্তার অনুপস্থিতিতে কার্যালয়ে তালা: অরক্ষিত বনভূমি ও বন্যপ্রাণী

গ্রামীণ ঐতিহ্য থেকে হারিয়ে যাচ্ছে কাচারি ঘর: বরিশালের গৌরনদীতে কালের সাক্ষী শেরেবাংলার স্মৃতিধন্য ভিটা

চারদিকে চকচকে সড়ক, মাঝখানে ২০ হাত বেহাল: রায়গঞ্জে চরম জনদুর্ভোগ

কেপিআইভুক্ত আড়ানী রেলব্রিজ পরিদর্শন করল জেলা পুলিশ

সফল আত্মকর্মী হিসেবে জাতীয় যুব পুরস্কার পেলেন আত্রাইয়ের কৃষিবিদ সামিউল ইসলাম