ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

সফল আত্মকর্মী হিসেবে জাতীয় যুব পুরস্কার পেলেন আত্রাইয়ের কৃষিবিদ সামিউল ইসলাম


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ৩-১১-২০২৬ দুপুর ৩:৬

জাতীয় যুব দিবসে সফল আত্মকর্মী হিসেবে দেশসেরা হয়ে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ অর্জন করেছেন এগ্রো ওয়ানের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং নওগাঁর আত্রাইয়ের কৃতি সন্তান কৃষিবিদ সামিউল ইসলাম। আত্মকর্মসংস্থান সৃষ্টি ও আধুনিক কৃষিতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে তিনি ১ম স্থান অধিকার করেন।

গত ১ নভেম্বর ২০২৬ জাতীয় যুব দিবস উপলক্ষে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) মিলনায়তনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী যুবদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কারের সনদ তুলে দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কৃষিবিদ সামিউল ইসলাম দেশের সনাতন কৃষিব্যবস্থাকে স্মার্ট ও আধুনিক প্রযুক্তিনির্ভর ধারায় রূপান্তরে তৃণমূল পর্যায়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তাঁর দিকনির্দেশনা ও প্রযুক্তিগত সহায়তায় দেশের বহু প্রান্তিক কৃষক আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। একই সাথে তরুণ প্রজন্মকে কৃষিমুখী করে সফল উদ্যোক্তা ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে তিনি নিবেদিতপ্রাণ ভূমিকা পালন করছেন।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে কৃষিবিদ সামিউল ইসলাম বলেন, এই রাষ্ট্রীয় স্বীকৃতি কেবল তাঁর একার নয়; এটি দেশের প্রতিটি পরিশ্রমী কৃষক ও সম্ভাবনাময়ী তরুণ কৃষি উদ্যোক্তার অর্জন। স্মার্ট ও লাভজনক কৃষির মাধ্যমে দেশের বেকারত্ব দূর করে তারুণ্যকে স্বাবলম্বী করাই তাঁর প্রতিষ্ঠানের মূল লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে পাওয়া এ সম্মাননা ভবিষ্যতে কৃষিক্ষেত্রে আরও বড় পরিসরে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।

উল্লেখ্য, কৃষিবিদ সামিউল ইসলাম নওগাঁ জেলার আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের মিরাপুর গ্রামের সন্তান। জাতীয় পর্যায়ে তাঁর এই গৌরবোজ্জ্বল অর্জনে নিজ এলাকা আত্রাইসহ পুরো নওগাঁয় আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এমএসএম / এমএসএম

লালমাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত

মাদক সমাজের ক্যানসার, যুবসমাজকে সুস্থ জীবন গড়তে হবে: টুঙ্গিপাড়ার ইউএনও

পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান: ২ নারীসহ ৩ মাদক কারবারি আটক

নেত্রকোনা জেলা জিসাসের সাধারণ সম্পাদক হলেন বারহাট্টার আনোয়ার হোসেন সুমন

অপরাধ দমনে জিরো টলারেন্সে বাকেরগঞ্জের ওসি আদিল: স্বস্তিতে সাধারণ মানুষ, অপপ্রচারে ক্ষোভ

দাপ্তরিক কক্ষ যেন ব্যক্তিগত বাসাবাড়ি: কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ে চরম বিশৃঙ্খলা

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

টঙ্গীতে ছাত্রদল নেতা ও তাঁর বন্ধুকে হত্যাচেষ্টার অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল

মনপুরায় রেঞ্জ কর্মকর্তার অনুপস্থিতিতে কার্যালয়ে তালা: অরক্ষিত বনভূমি ও বন্যপ্রাণী

গ্রামীণ ঐতিহ্য থেকে হারিয়ে যাচ্ছে কাচারি ঘর: বরিশালের গৌরনদীতে কালের সাক্ষী শেরেবাংলার স্মৃতিধন্য ভিটা

চারদিকে চকচকে সড়ক, মাঝখানে ২০ হাত বেহাল: রায়গঞ্জে চরম জনদুর্ভোগ

কেপিআইভুক্ত আড়ানী রেলব্রিজ পরিদর্শন করল জেলা পুলিশ

সফল আত্মকর্মী হিসেবে জাতীয় যুব পুরস্কার পেলেন আত্রাইয়ের কৃষিবিদ সামিউল ইসলাম