ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

কেপিআইভুক্ত আড়ানী রেলব্রিজ পরিদর্শন করল জেলা পুলিশ


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ৩-১১-২০২৬ দুপুর ৩:৭

রাজশাহীর বাঘা উপজেলার গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা (কেপিআই) আড়ানী রেলব্রিজের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে বাৎসরিক পরিদর্শন সম্পন্ন করেছে জেলা পুলিশ প্রশাসন।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সকালে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন এবং অতিরিক্ত পুলিশ সুপার (চারঘাট সার্কেল) মো. খালেদ হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আড়ানী পৌর বিএনপির সভাপতি মো. তোজাম্মেল হক, বাংলাদেশ রেলওয়ের দায়িত্বশীল প্রতিনিধিবৃন্দ, রেলব্রিজের পাহারায় নিয়োজিত পুলিশ সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কেপিআইভুক্ত এই স্পর্শকাতর রেলব্রিজের নিরাপত্তা বেষ্টনী, ২৪ ঘণ্টা প্রহরারত পুলিশ সদস্যদের দায়িত্ব পালন পরিস্থিতি এবং রেলওয়ে নিরাপত্তা কর্তৃপক্ষের সাথে পারস্পরিক সমন্বয় ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত নাশকতা ও ঝুঁকি এড়াতে সার্বক্ষণিক সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার জন্য কর্তব্যরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

লালমাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত

মাদক সমাজের ক্যানসার, যুবসমাজকে সুস্থ জীবন গড়তে হবে: টুঙ্গিপাড়ার ইউএনও

পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান: ২ নারীসহ ৩ মাদক কারবারি আটক

নেত্রকোনা জেলা জিসাসের সাধারণ সম্পাদক হলেন বারহাট্টার আনোয়ার হোসেন সুমন

অপরাধ দমনে জিরো টলারেন্সে বাকেরগঞ্জের ওসি আদিল: স্বস্তিতে সাধারণ মানুষ, অপপ্রচারে ক্ষোভ

দাপ্তরিক কক্ষ যেন ব্যক্তিগত বাসাবাড়ি: কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ে চরম বিশৃঙ্খলা

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

টঙ্গীতে ছাত্রদল নেতা ও তাঁর বন্ধুকে হত্যাচেষ্টার অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল

মনপুরায় রেঞ্জ কর্মকর্তার অনুপস্থিতিতে কার্যালয়ে তালা: অরক্ষিত বনভূমি ও বন্যপ্রাণী

গ্রামীণ ঐতিহ্য থেকে হারিয়ে যাচ্ছে কাচারি ঘর: বরিশালের গৌরনদীতে কালের সাক্ষী শেরেবাংলার স্মৃতিধন্য ভিটা

চারদিকে চকচকে সড়ক, মাঝখানে ২০ হাত বেহাল: রায়গঞ্জে চরম জনদুর্ভোগ

কেপিআইভুক্ত আড়ানী রেলব্রিজ পরিদর্শন করল জেলা পুলিশ

সফল আত্মকর্মী হিসেবে জাতীয় যুব পুরস্কার পেলেন আত্রাইয়ের কৃষিবিদ সামিউল ইসলাম