চারদিকে চকচকে সড়ক, মাঝখানে ২০ হাত বেহাল: রায়গঞ্জে চরম জনদুর্ভোগ
চারদিকের রাস্তাঘাট সংস্কার হলেও সিরাজগঞ্জের রায়গঞ্জ বাজারের অত্যন্ত গুরুত্বপূর্ণ চৌরাস্তার মোড়ে মাত্র ২০ হাত সড়কের ভাঙাচোরা অংশ দীর্ঘ দেড় বছর ধরে যেন বিচ্ছিন্ন এক দুর্ভোগের নাম হয়ে দাঁড়িয়েছে। খানাখন্দে ভরা সড়কটির ইট-সুরকি উঠে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই গর্তগুলোতে জমে থাকে পানি। ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা; সম্প্রতি খানাখন্দে পড়ে একটি যাত্রীবাহী ইজিবাইক উল্টে যাওয়ার ঘটনাও ঘটেছে। অথচ প্রতিদিন ৫ থেকে ৭ হাজার মানুষের চলাচলের অতিব্যস্ত এই গুরুত্বপূর্ণ অংশের সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ নেই।
স্থানীয় সূত্রে জানা যায়, গুরুত্বপূর্ণ এই চৌরাস্তার সংযোগস্থলের একদিকে উপজেলা পরিষদ ও পানি সম্পদ কার্যালয়, অন্যদিকে রায়গঞ্জ থানা এবং অপর প্রান্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অবস্থিত। সরকারি জরুরি দপ্তরের সেবাগ্রহীতা ছাড়াও বাজারের শত শত ক্রেতা-বিক্রেতা ও সাধারণ মানুষ প্রতিদিন এই পথ ব্যবহার করেন। আশপাশের সব সড়ক একাধিকবার সংস্কার হলেও এলজিইডির আওতাধীন চৌরাস্তার কেন্দ্রস্থলের এই সামান্য অংশটি রহস্যজনক কারণে সংস্কারের বাইরে রয়ে গেছে। এতে সাধারণ পথচারী ও চালকদের পাশাপাশি হাসপাতালে আসা মুমূর্ষু রোগী ও তাঁদের স্বজনদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় অটোরিকশাচালক আজিজুল ইসলাম ও ইজিবাইকচালক শামছুল হক জানান, খানাখন্দের কারণে এই অংশে গাড়ি চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জমে থাকা পানির নিচে গর্তের গভীরতা বুঝতে না পেরে প্রায়ই যানবাহন বিকল ও দুর্ঘটনার শিকার হচ্ছে। বিশেষ করে সংকটাপন্ন রোগী নিয়ে আসা অ্যাম্বুলেন্সগুলোকে এখানে এসে চরম সতর্ক থাকতে হয়, ঝাঁকুনিতে রোগীদের যন্ত্রণা বহু গুণ বেড়ে যায়। ব্যবসায়ী মনিরুল ইসলাম মনি ও নাহিদ ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, চারপাশের সব পথ নতুন রূপ পেলেও সরকারি প্রধান সংযোগস্থলে সামান্য ২০ হাত রাস্তার এমন বেহাল দশা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এলাকাবাসীর দাবি, এলজিইডি কর্তৃপক্ষ যেন দ্রুত সরেজমিনে পরিদর্শন করে অবহেলিত এই অংশটুকু পাকাকরণের ব্যবস্থা গ্রহণ করে।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী মো. ফজলুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া মেলেনি।
তবে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন এবং উপজেলা এলজিইডি কর্মকর্তার সঙ্গে দ্রুত সমন্বয় করে অতিশীঘ্রই এই জনদুর্ভোগ নিরসনে প্রয়োজনীয় সংস্কারমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
লালমাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত
মাদক সমাজের ক্যানসার, যুবসমাজকে সুস্থ জীবন গড়তে হবে: টুঙ্গিপাড়ার ইউএনও
পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান: ২ নারীসহ ৩ মাদক কারবারি আটক
নেত্রকোনা জেলা জিসাসের সাধারণ সম্পাদক হলেন বারহাট্টার আনোয়ার হোসেন সুমন
অপরাধ দমনে জিরো টলারেন্সে বাকেরগঞ্জের ওসি আদিল: স্বস্তিতে সাধারণ মানুষ, অপপ্রচারে ক্ষোভ
দাপ্তরিক কক্ষ যেন ব্যক্তিগত বাসাবাড়ি: কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ে চরম বিশৃঙ্খলা
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
টঙ্গীতে ছাত্রদল নেতা ও তাঁর বন্ধুকে হত্যাচেষ্টার অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল
মনপুরায় রেঞ্জ কর্মকর্তার অনুপস্থিতিতে কার্যালয়ে তালা: অরক্ষিত বনভূমি ও বন্যপ্রাণী
গ্রামীণ ঐতিহ্য থেকে হারিয়ে যাচ্ছে কাচারি ঘর: বরিশালের গৌরনদীতে কালের সাক্ষী শেরেবাংলার স্মৃতিধন্য ভিটা
চারদিকে চকচকে সড়ক, মাঝখানে ২০ হাত বেহাল: রায়গঞ্জে চরম জনদুর্ভোগ
কেপিআইভুক্ত আড়ানী রেলব্রিজ পরিদর্শন করল জেলা পুলিশ