ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

টঙ্গীতে ছাত্রদল নেতা ও তাঁর বন্ধুকে হত্যাচেষ্টার অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল


জাহাঙ্গীর আলম টঙ্গী photo জাহাঙ্গীর আলম টঙ্গী
প্রকাশিত: ৩-১১-২০২৬ দুপুর ৩:১১

গাজীপুর মহানগরীর টঙ্গীর ৪৯ নম্বর ওয়ার্ডের এরশাদনগরে ওয়ার্ড ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রিফাত দেওয়ান ও তাঁর বন্ধু জুম্মনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর পদপ্রার্থী আনোয়ার হোসেন ওরফে ‘টিভি আনোয়ার’ ও তাঁর ভাগনে মঞ্জুর নির্দেশে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এরশাদনগরে সংবাদ সম্মেলন, মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীরা।

সোমবার (২ নভেম্বর ২০২৬) বিকেলে ৪৯ নম্বর ওয়ার্ডের এরশাদনগর দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও অভিযোগ তুলে ধরে ছাত্রদল নেতা রিফাত দেওয়ান জানান, মাঠে ফুটবল খেলতে যাওয়ার সময় পূর্বপরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাঁকে এলোপাতাড়ি আঘাত করে মারাত্মক জখম করে এবং টঙ্গী থানা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী কামরুল ইসলাম কামুর পক্ষে রাজনীতি বা চলাফেরা না করার জন্য প্রাণনাশের হুমকি দেয়। হামলায় তাঁর বন্ধু জুম্মন গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য দেন ৪৯ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী ও যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম কামু। তিনি বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে তাঁর ব্যাপক জনসমর্থন ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন ওরফে টিভি আনোয়ার একের পর এক ষড়যন্ত্র, অপপ্রচার ও সহিংস পথ বেছে নিচ্ছেন।

তিনি অভিযোগ করে বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করতে গিয়ে তিনি নিজে জেল-জুলুম ও দীর্ঘ নির্বাসিত জীবনের শিকার হয়েছেন, এমনকি বাড়িতে ফিরতে না পেরে গর্ভধারিণী মায়ের জানাজায় পর্যন্ত অংশ নিতে পারেননি। পক্ষান্তরে টিভি আনোয়ার বিগত সরকারের সুবিধাভোগী হয়ে নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করেছেন। কামরুল ইসলাম আরও অভিযোগ করেন, আনোয়ারের ভাগনে মঞ্জুর বিরুদ্ধে ২০২৪ সালের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যার একাধিক মামলা রয়েছে। এমন চিহ্নিত আওয়ামী লীগ সম্পৃক্ত ব্যক্তি কীভাবে দলীয় পরিচয় ব্যবহার করে সন্ত্রাস চালায়, সে বিষয়ে তদন্তের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলন শেষে এরশাদনগর এলাকায় একটি বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে প্রধান সড়কে আয়োজিত মানববন্ধনে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের এলাকাবাসী অংশ নেন। মানববন্ধনে বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মূল পরিকল্পনাকারী ও হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

এমএসএম / এমএসএম

লালমাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত

মাদক সমাজের ক্যানসার, যুবসমাজকে সুস্থ জীবন গড়তে হবে: টুঙ্গিপাড়ার ইউএনও

পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান: ২ নারীসহ ৩ মাদক কারবারি আটক

নেত্রকোনা জেলা জিসাসের সাধারণ সম্পাদক হলেন বারহাট্টার আনোয়ার হোসেন সুমন

অপরাধ দমনে জিরো টলারেন্সে বাকেরগঞ্জের ওসি আদিল: স্বস্তিতে সাধারণ মানুষ, অপপ্রচারে ক্ষোভ

দাপ্তরিক কক্ষ যেন ব্যক্তিগত বাসাবাড়ি: কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ে চরম বিশৃঙ্খলা

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

টঙ্গীতে ছাত্রদল নেতা ও তাঁর বন্ধুকে হত্যাচেষ্টার অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল

মনপুরায় রেঞ্জ কর্মকর্তার অনুপস্থিতিতে কার্যালয়ে তালা: অরক্ষিত বনভূমি ও বন্যপ্রাণী

গ্রামীণ ঐতিহ্য থেকে হারিয়ে যাচ্ছে কাচারি ঘর: বরিশালের গৌরনদীতে কালের সাক্ষী শেরেবাংলার স্মৃতিধন্য ভিটা

চারদিকে চকচকে সড়ক, মাঝখানে ২০ হাত বেহাল: রায়গঞ্জে চরম জনদুর্ভোগ

কেপিআইভুক্ত আড়ানী রেলব্রিজ পরিদর্শন করল জেলা পুলিশ

সফল আত্মকর্মী হিসেবে জাতীয় যুব পুরস্কার পেলেন আত্রাইয়ের কৃষিবিদ সামিউল ইসলাম