ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

দাপ্তরিক কক্ষ যেন ব্যক্তিগত বাসাবাড়ি: কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ে চরম বিশৃঙ্খলা


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৩-১১-২০২৬ দুপুর ৩:১৩

জনগণকে চিকিৎসাসেবা ও পরিবার পরিকল্পনা পরামর্শ দেওয়ার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়টি যেন পরিণত হয়েছে ব্যক্তিগত এক বাসাবাড়িতে। গুরুত্বপূর্ণ নথিপত্র ও দাপ্তরিক উপকরণের পাশে সরকারি কক্ষগুলোতেই সাজিয়ে রাখা হয়েছে ভাত ও তরকারি রান্নার কুকার, তৈজসপত্র, এমনকি বিশ্রামের জন্য তোশক-বিছানাও। একটি গুরুত্বপূর্ণ জেলা পর্যায়ের দপ্তরে এমন আবাসিক রূপ দেখে স্থানীয় সচেতন মহলে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

সম্প্রতি সরেজমিনে ওই কার্যালয় পরিদর্শনে দেখা যায়, সরকারি কাজের টেবিল ও ফাইলের আলমারির পাশেই স্থান পেয়েছে রাইস কুকার, প্রেশার কুকার, কারি কুকার, থালা-বাসনসহ পুরোদস্তুর রান্নার নানা সরঞ্জাম। কোথাও রান্নাবান্নার চুলা-হাঁড়িপাতিল, কোথাও ব্যক্তিগত খাবার টেবিল ও আরামদায়ক চেয়ার, আবার কোনো কোনো কক্ষে খাবার শেষে আয়েশ করে ঘুমানো ও বিশ্রামের জন্য ব্যক্তিগত খাট-বিছানাও পাতা রয়েছে। ফলে অফিস প্রাঙ্গণে সরকারি পরিবেশের বদলে স্পষ্ট হয়ে উঠেছে পারিবারিক আবহের ছাপ।

সরকারি বিধিবিধান উপেক্ষা করে কার্যালয়ের অভ্যন্তরে কীভাবে ও কার অনুমতিতে এমন ব্যক্তিগত তৈজসপত্র রাখা হয়েছে—তা নিয়ে প্রশ্ন তুলেছেন সেবা নিতে আসা সাধারণ নাগরিক ও স্থানীয় সচেতন মহল। তাঁদের মতে, সরকারি কার্যালয় জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত সেবামূলক প্রতিষ্ঠান। সেখানে প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে অফিসকক্ষকে ব্যক্তিগত আবাসিক আবহে রূপান্তর করায় দাপ্তরিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং স্বাভাবিক কর্মপরিবেশ চরমভাবে বিঘ্নিত হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক অভিযোগের সুর অনেকটাই হালকা করার চেষ্টা করে বলেন, “বিষয়টি আসলে তেমন কিছু নয়। তবে মাঝে মাঝে অফিসে নিজেদের খাবারের একটু ব্যবস্থা করা হয়ে থাকে।”

সরকারি একটি গুরুত্বপূর্ণ জেলা কার্যালয়ের সার্বিক কর্মপরিবেশ ফিরিয়ে আনতে এবং সরকারি সম্পদের অপব্যবহার রোধে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ ও প্রশাসনিক তদন্তের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

এমএসএম / এমএসএম

লালমাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত

মাদক সমাজের ক্যানসার, যুবসমাজকে সুস্থ জীবন গড়তে হবে: টুঙ্গিপাড়ার ইউএনও

পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান: ২ নারীসহ ৩ মাদক কারবারি আটক

নেত্রকোনা জেলা জিসাসের সাধারণ সম্পাদক হলেন বারহাট্টার আনোয়ার হোসেন সুমন

অপরাধ দমনে জিরো টলারেন্সে বাকেরগঞ্জের ওসি আদিল: স্বস্তিতে সাধারণ মানুষ, অপপ্রচারে ক্ষোভ

দাপ্তরিক কক্ষ যেন ব্যক্তিগত বাসাবাড়ি: কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ে চরম বিশৃঙ্খলা

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

টঙ্গীতে ছাত্রদল নেতা ও তাঁর বন্ধুকে হত্যাচেষ্টার অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল

মনপুরায় রেঞ্জ কর্মকর্তার অনুপস্থিতিতে কার্যালয়ে তালা: অরক্ষিত বনভূমি ও বন্যপ্রাণী

গ্রামীণ ঐতিহ্য থেকে হারিয়ে যাচ্ছে কাচারি ঘর: বরিশালের গৌরনদীতে কালের সাক্ষী শেরেবাংলার স্মৃতিধন্য ভিটা

চারদিকে চকচকে সড়ক, মাঝখানে ২০ হাত বেহাল: রায়গঞ্জে চরম জনদুর্ভোগ

কেপিআইভুক্ত আড়ানী রেলব্রিজ পরিদর্শন করল জেলা পুলিশ

সফল আত্মকর্মী হিসেবে জাতীয় যুব পুরস্কার পেলেন আত্রাইয়ের কৃষিবিদ সামিউল ইসলাম