ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান: ২ নারীসহ ৩ মাদক কারবারি আটক


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ৩-১১-২০২৬ দুপুর ৩:১৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে দুই নারীসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর ২০২৬) বিকেল ৫টা ৪০ মিনিটে ২০ বিজিবির অধিনায়কের প্রত্যক্ষ নেতৃত্বে এ সফল অভিযান পরিচালিত হয়। বিষয়টি মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ২০ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

আটককৃতরা হলেন—পশ্চিম কড়িয়া গ্রামের মো. মোতাহার মন্ডল (৫৫), মোছা. শাকিলা (৪৫) ও মোছা. কানিজ ফাতেমা (৫০)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম কড়িয়া গ্রামে যৌথভাবে এ বিশেষ মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে আটককৃতদের হেফাজত থেকে ১০ বোতল নিষিদ্ধ ফেয়ারড্রিল সিরাপ, ২ বোতল উইনসেরেক্স সিরাপ, ২৫৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৬০ পিস ভাঙা অ্যাম্পল ইনজেকশন উদ্ধার ও জব্দ করা হয়। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৭ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক পাঁচবিবি থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সীমান্ত এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের সমন্বিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথ বাহিনী।

এমএসএম / এমএসএম

লালমাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত

মাদক সমাজের ক্যানসার, যুবসমাজকে সুস্থ জীবন গড়তে হবে: টুঙ্গিপাড়ার ইউএনও

পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান: ২ নারীসহ ৩ মাদক কারবারি আটক

নেত্রকোনা জেলা জিসাসের সাধারণ সম্পাদক হলেন বারহাট্টার আনোয়ার হোসেন সুমন

অপরাধ দমনে জিরো টলারেন্সে বাকেরগঞ্জের ওসি আদিল: স্বস্তিতে সাধারণ মানুষ, অপপ্রচারে ক্ষোভ

দাপ্তরিক কক্ষ যেন ব্যক্তিগত বাসাবাড়ি: কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ে চরম বিশৃঙ্খলা

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

টঙ্গীতে ছাত্রদল নেতা ও তাঁর বন্ধুকে হত্যাচেষ্টার অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল

মনপুরায় রেঞ্জ কর্মকর্তার অনুপস্থিতিতে কার্যালয়ে তালা: অরক্ষিত বনভূমি ও বন্যপ্রাণী

গ্রামীণ ঐতিহ্য থেকে হারিয়ে যাচ্ছে কাচারি ঘর: বরিশালের গৌরনদীতে কালের সাক্ষী শেরেবাংলার স্মৃতিধন্য ভিটা

চারদিকে চকচকে সড়ক, মাঝখানে ২০ হাত বেহাল: রায়গঞ্জে চরম জনদুর্ভোগ

কেপিআইভুক্ত আড়ানী রেলব্রিজ পরিদর্শন করল জেলা পুলিশ

সফল আত্মকর্মী হিসেবে জাতীয় যুব পুরস্কার পেলেন আত্রাইয়ের কৃষিবিদ সামিউল ইসলাম