মাদক সমাজের ক্যানসার, যুবসমাজকে সুস্থ জীবন গড়তে হবে: টুঙ্গিপাড়ার ইউএনও
মাদককে সমাজের ক্যানসার আখ্যা দিয়ে তরুণ ও যুবসমাজকে সর্বনাশা মাদক থেকে দূরে থেকে সুন্দর ও সুস্থ জীবন গড়ার আহ্বান জানিয়েছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম। ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস-২০২৬ উদ্যাপন উপলক্ষে টুঙ্গিপাড়ায় আয়োজিত মাদকবিরোধী ও শান্তি-শৃঙ্খলা উন্নয়নবিষয়ক এক জনসচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. এমদাদুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হক।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ দিদারুল আলম বলেন, মাদক একটি জাতিকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। আশপাশে মাদক কারবারি বা মাদকসংক্রান্ত যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড নজরে আসা মাত্রই প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, যুবসমাজকে রক্ষা করতে মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না এবং জড়িতদের কঠোর আইনের আওতায় আনা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সাজেদুল হক ও সভাপতির বক্তব্যে মো. এমদাদুল হক উল্লেখ করেন, পরিবারের একজন সদস্য মাদকে জড়ালে পুরো পরিবার যেমন নিঃস্ব হয়ে যায়, তেমনি সমাজে এর মারাত্মক বিরূপ প্রভাব পড়ে। তাই মাদকমুক্ত জাতি গঠনে পরিবার ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সফল যুব উদ্যোক্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে পরিবেশের ভারসাম্য রক্ষায় ইউএনওসহ আমন্ত্রিত অতিথিরা নারকেল, সফেদাসহ বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেন।
উল্লেখ্য, জাতীয় যুব দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় আট দিনব্যাপী নানামুখী কর্মসূচি চলছে, যার মাধ্যমে যুবসমাজকে কর্মমুখী, দক্ষ ও মাদকমুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলার প্রয়াস নেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
লালমাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত
মাদক সমাজের ক্যানসার, যুবসমাজকে সুস্থ জীবন গড়তে হবে: টুঙ্গিপাড়ার ইউএনও
পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান: ২ নারীসহ ৩ মাদক কারবারি আটক
নেত্রকোনা জেলা জিসাসের সাধারণ সম্পাদক হলেন বারহাট্টার আনোয়ার হোসেন সুমন
অপরাধ দমনে জিরো টলারেন্সে বাকেরগঞ্জের ওসি আদিল: স্বস্তিতে সাধারণ মানুষ, অপপ্রচারে ক্ষোভ
দাপ্তরিক কক্ষ যেন ব্যক্তিগত বাসাবাড়ি: কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ে চরম বিশৃঙ্খলা
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
টঙ্গীতে ছাত্রদল নেতা ও তাঁর বন্ধুকে হত্যাচেষ্টার অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল
মনপুরায় রেঞ্জ কর্মকর্তার অনুপস্থিতিতে কার্যালয়ে তালা: অরক্ষিত বনভূমি ও বন্যপ্রাণী
গ্রামীণ ঐতিহ্য থেকে হারিয়ে যাচ্ছে কাচারি ঘর: বরিশালের গৌরনদীতে কালের সাক্ষী শেরেবাংলার স্মৃতিধন্য ভিটা
চারদিকে চকচকে সড়ক, মাঝখানে ২০ হাত বেহাল: রায়গঞ্জে চরম জনদুর্ভোগ
কেপিআইভুক্ত আড়ানী রেলব্রিজ পরিদর্শন করল জেলা পুলিশ