ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

মেহেরপুরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে অংশীজনদের মতবিনিময় সভা


মেহেরপুর প্রতিনিধি photo মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩-১১-২০২৬ বিকাল ৫:৪৩

মেহেরপুরে অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় সদর উপজেলা পরিষদের হলরুমে ‘অন্তর্ভুক্তিমূলক শিক্ষা: অংশীজনের প্রত্যাশা’ শীর্ষক এ সভার আয়োজন করে মানব উন্নয়ন কেন্দ্র (মউক)। এতে সহযোগিতা করে গণসাক্ষরতা অভিযান।

আমঝুপি কমিউনিটি ওয়াচ গ্রুপের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবলু সূত্রধর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মেহেরপুর জেলার সহকারী পরিচালক তৌহিদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুকুমার মিত্র, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম, মউকের নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম এবং গণসাক্ষরতা অভিযান ঢাকার কার্যক্রম কর্মকর্তা সিজুল ইসলাম।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণসাক্ষরতা অভিযান ঢাকার কার্যক্রম ব্যবস্থাপক আব্দুর রউফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মউকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সাদ আহমেদ।

উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দেন কাউন্সিলর শারমীন পারভীন, সমাজকর্মী দিলারা জাহান, মাদ্রাসা শিক্ষক আল আমিন, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এসএম মোহাইমিনুল ইসলাম, শিক্ষক শরিফুল ইসলাম মিঠু, ব্র্যাকের জেলা সমন্বয়কারী শেখ মনিরুল হুদা, অভিভাবক রুপালী খাতুন, প্রতিবন্ধী ব্যক্তি সাদিয়া আফরোজ, এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ, সাংবাদিক আজিমুল হক লাবলু ও অভিভাবক আল আমিন হোসেন।

সভায় বক্তারা অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। তাঁরা সব উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানে দ্রুত মিড-ডে মিল চালু, শিক্ষার্থীদের বইয়ের বোঝা কমানো, খেলাধুলাসহ আনন্দমুখর শিক্ষার পরিবেশ তৈরি এবং ঝরে পড়া রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে ভর্তির আগে সচেতনতামূলক কার্যক্রম, হুইলচেয়ার, শ্রবণসহায়ক যন্ত্র, সাদাছড়ি ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহের পাশাপাশি শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের সুপারিশ করা হয়। একই সঙ্গে বেদে, যৌনকর্মী ও হরিজন সম্প্রদায়ের শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ও শিক্ষার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

এ ছাড়া উপানুষ্ঠানিক শিক্ষার স্থায়ী কার্যক্রম চালু, বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, নৈতিক শিক্ষার প্রসার এবং উপবৃত্তির পরিমাণ বাড়ানোর প্রস্তাব দেন অংশগ্রহণকারীরা। উপবৃত্তির অর্থ ন্যূনতম ৫০ টাকা নির্ধারণ, বিদ্যালয়ের সময়সূচি পুনর্বিবেচনা এবং মাধ্যমিক পর্যায়ের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত একটি ট্রেড চালুর সুপারিশও উঠে আসে।

কৃষিশিক্ষার অংশ হিসেবে শিক্ষার্থীদের গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে উদ্বুদ্ধ করা, মাদ্রাসার দাখিল ও আলিম পরীক্ষার নম্বর পদ্ধতি যথাক্রমে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা এবং ছাত্র-শিক্ষক-অভিভাবকের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে স্কুল-পরবর্তী অতিরিক্ত ক্লাস, কর্মমুখী শিক্ষার প্রসার, কোচিং ও গাইড বইয়ের ওপর নির্ভরতা কমানো, ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছ লটারি পদ্ধতি নিশ্চিত এবং শিক্ষার্থী-কেন্দ্রিক পরিকল্পনা গ্রহণের প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি ডিভাইসের প্রতি আসক্তি কমাতে খেলাধুলার সুযোগ বৃদ্ধি, স্কাউটিং ও হলদে পাখি কার্যক্রম সক্রিয় রাখা, স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্ল্যানের (স্লিপ) বরাদ্দ বাড়ানো এবং প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো উন্নয়নের দাবি জানানো হয়।

সভায় শিক্ষক, অভিভাবক, শিক্ষা কর্মকর্তা, সাংবাদিক ও উন্নয়নকর্মীসহ অর্ধশতাধিক অংশীজন অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ

পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমন উপলক্ষে জেলা বিএনপির আনন্দ মিছিল