ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

মেহেরপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ে জেলা পরিষদ প্রশাসক ও বিএনপি নেতাদের আকস্মিক পরিদর্শন


তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর photo তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর
প্রকাশিত: ৩-১১-২০২৬ বিকাল ৫:৪৫

দলিল নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়, দালালদের দৌরাত্ম্য, সেবাগ্রহীতাদের হয়রানি ও ঘুষ লেনদেনের অভিযোগের পরিপ্রেক্ষিতে মেহেরপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) দুপুর ২টার দিকে তাঁরা কার্যালয়টিতে গিয়ে সার্বিক দাপ্তরিক কার্যক্রমের খোঁজখবর নেন। এ সময় দলিল নিবন্ধনে সরকারি ফির অতিরিক্ত অর্থ আদায় বন্ধ, হয়রানিমুক্ত সেবা প্রদান এবং কর্মকর্তা-কর্মচারীদের কোনো প্রকার উৎকোচ গ্রহণ না করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।

পরিদর্শন শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, ‘সরকারি অর্থের কোনো অপচয় বা হরিলুট বরদাশত করা হবে না। রেজিস্ট্রি অফিস নিয়ে ঐতিহাসিকভাবে নানা অভিযোগ থাকে—দলিলপ্রতি রাজনৈতিক পক্ষ বা সংশ্লিষ্টরা অতিরিক্ত টাকা নেয় এবং সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধেও অভিযোগ ওঠে। আমরা খোঁজ নিয়ে দেখেছি মেহেরপুরে এমন পরিস্থিতি নেই, তবুও আগাম সতর্কবার্তা দিতেই এ পরিদর্শন।’ তিনি স্পষ্ট জানিয়ে দেন, নির্ধারিত ফির বাইরে কোনো অতিরিক্ত অর্থ আদায় বা সেবাগ্রহীতাদের হয়রানি সহ্য করা হবে না।

পরিদর্শনকালে জেলা রেজিস্ট্রার সালাহউদ্দিন আহম্মেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিন্টু, জেলা জাসাসের সদস্যসচিব এ বাকা বিল্লাহ এবং ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দিপুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ

পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমন উপলক্ষে জেলা বিএনপির আনন্দ মিছিল