ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

সরকারি অফিসে কর্মদিবসে জন্মদিন পালন: উলিপুরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাণ্ডে সমালোচনা


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৩-১১-২০২৬ বিকাল ৫:৫০

সরকারি কর্মদিবসে দাপ্তরিক কার্যালয়ে বসে অধীনস্থ কর্মকর্তা ও শিক্ষকদের নিয়ে নিজের জন্মদিন উদ্‌যাপনের ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতেমা তোকারদার। সরকারি অফিসে কর্মঘণ্টা চলাকালে কেক কেটে জন্মদিন পালনের ছবি তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করায় দাপ্তরিক শৃঙ্খলা ও নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।

সম্প্রতি প্রকাশিত ছবিতে দেখা যায়, শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতেমা তোকারদার নিজ কার্যালয়ে বসে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রাশেদুল হক মণ্ডলকে কেক খাইয়ে দিচ্ছেন। অন্য কয়েকটি ছবিতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদেরও কেক কাটার ওই আনন্দঘন আয়োজনে অংশ নিতে দেখা যায়।

ছবির সঙ্গে যুক্ত পোস্টে শিক্ষা কর্মকর্তা উল্লেখ করেন, সপ্তাহের প্রথম দিনের চরম কাজের চাপের মধ্যেই পিটিআই ফেরত প্রিয় শিক্ষকরা তাঁর কার্যালয়ে এসে জন্মদিন পালন করেন এবং স্মরণ করিয়ে দেন যে চাকরিতে তাঁর আর মাত্র ৩৬৪ দিন মেয়াদ বাকি রয়েছে।

জানা গেছে, গত রবিবার (১ নভেম্বর ২০২৬) ছিল তাঁর ৫৮তম জন্মদিন। অভিযোগ উঠেছে, উপস্থিত শিক্ষক ও কর্মচারীরা শিক্ষা কর্মকর্তার বিশেষ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সরকারি কার্যালয়ে দাপ্তরিক কাজের সময় ব্যক্তিগত এমন উৎসব পালন ও তা সামাজিক মাধ্যমে প্রচারের ঘটনায় সচেতন মহলে অসন্তোষ দেখা দিয়েছে। এমনকি গত বছরও তিনি একইভাবে কার্যালয়ে জন্মদিন পালন করে ছবি প্রকাশ করেছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে উলিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতেমা তোকারদার জানান, শিক্ষকরা ভালোবেসে একটি ছোট কেক নিয়ে তাঁর দপ্তরে এসেছিলেন এবং দুই মিনিটের মধ্যেই পুরো আনুষ্ঠানিকতা শেষ করে তাঁরা চলে যান।

কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী জানান, ঘটনাটির ছবি তাঁরও নজরে এসেছে। সরকারি দপ্তরে কর্মঘণ্টার মধ্যে এ ধরনের ব্যক্তিগত কেক কাটার আয়োজন কোনোভাবেই সমীচীন হয়নি বলে তিনি মন্তব্য করেন।

এমএসএম / এমএসএম

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ

পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমন উপলক্ষে জেলা বিএনপির আনন্দ মিছিল