বেনাপোল সীমান্তের পেট্রাপোলে বিজিবি বিএসএফ উচ্চ পর্যায়ের সীমান্ত বৈঠক অনুষ্ঠিত
আন্তঃসীমান্ত সহযোগিতা, সৌহার্দ্য বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক নিরাপত্তা জোরদারকরণের লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ০৩ নভেম্বর) বেনাপোল সীমান্তের ওপারে ভারতের পেট্রাপোল বিএসএফ কনফারেন্স সেন্টারে এই সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ৬ সদস্য বিশিষ্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দক্ষিণ পশ্চিম রিজিয়নের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএমএস, বিজিওএম, পিএসসি। অন্যদিকে, ৭ সদস্য বিশিষ্ট বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল শ্রী দলজিত সিং, আইপিএস।
বিজিবি জানায়, বৈঠকে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা, চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং উভয় দেশের দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে অত্যন্ত ফলপ্রসু ও গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই আন্তর্জাতিক সীমানায় শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার ব্যাপারে তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে গৃহীত আলোচনা ও সিদ্ধান্তসমূহ সীমান্ত অঞ্চলের সাধারণ মানুষের জীবনযাত্রার নিরাপত্তা, শান্তি, স্থিতিশীলতা এবং সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে বলে উভয় দেশের প্রতিনিধিদল আশাবাদ ব্যক্ত করেন।
সর্বশেষ, জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকটি দুপুরে সফলভাবে সমাপ্ত হয়ে বর্ডারগার্ড বাংলাদেশের প্রতিনিধিদল দেশে ফিরে আসে।
এমএসএম / এমএসএম
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা
অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ
পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ