কেশবপুরে পরকীয়া দেখে ফেলায় দম্পতিকে হত্যা: প্রেমিক যুগল গ্রেপ্তার
যশোরের কেশবপুরে পরকীয়া প্রেমের অনৈতিক দৃশ্য দেখে ফেলায় সেই ঘটনা ধামাচাপা দিতে এক শারীরিক প্রতিবন্ধী স্বামী ও তাঁর স্ত্রীকে ঠাণ্ডা মাথায় পরিকল্পিতভাবে হত্যার চাঞ্চল্যকর রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। জোড়া খুনের এ ঘটনায় সরাসরি জড়িত পরকীয়া প্রেমিক যুগলকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) বেলা সাড়ে ১১টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদুল হক এসব তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—কেশবপুর উপজেলার মাগুরখালী গ্রামের নূর ইসলামের স্ত্রী জেসমিন বেগম (৩৮) এবং তাঁর পরকীয়া প্রেমিক একই এলাকার মোস্তফা কামাল (৪৫)। নিহতরা হলেন মাগুরখালী গ্রামের মৃত জোবান আলী সর্দারের ছেলে শারীরিক প্রতিবন্ধী আলেক সর্দার (৪৫) ও তাঁর স্ত্রী মাজেদা বেগম (৩৮)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত মাজেদা বেগম ও অভিযুক্ত জেসমিন বেগম অভয়নগরের আকিজ জুট মিলের শ্রমিক ছিলেন। গত ৩০ অক্টোবর শুক্রবার মিল বন্ধ থাকায় তাঁরা দুজন একসঙ্গে স্থানীয় মাঠে ঘাস কাটতে যান। ওই সময় একই মাঠে শারীরিক প্রতিবন্ধী আলেক সর্দারও কাজ করছিলেন। মাঠে যাওয়ার পথে জেসমিনের সঙ্গে দেখা করতে আসেন তাঁর চার-পাঁচ মাসের পরকীয়া প্রেমিক মোস্তফা কামাল। সেখানে নির্জন স্থানে জেসমিন ও মোস্তফাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন মাজেদা। ঘটনাটি লোকসমাজে জানাজানি হয়ে যাওয়ার ভয়ে তাঁরা দুজনে মিলে তাৎক্ষণিকভাবে এই দম্পতিকে হত্যার চূড়ান্ত পরিকল্পনা করেন।
পূর্বপরিকল্পনা অনুযায়ী, আলেক ও মাজেদাকে কৌশলে স্থানীয় একটি মাছের ঘেরের পাড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছামাত্র মোস্তফা কামাল ধারালো অস্ত্র দিয়ে আলেক সর্দারের মাথা ও শরীরে উপুর্যপুরি আঘাত করেন। একই সময়ে জেসমিন বেগম মাজেদার গলার ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে ধরেন এবং মৃত্যু নিশ্চিত করতে ঘাস কাটার কাঁচি দিয়ে মাজেদার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করা হয়। পরে দুজনের নিথর দেহ একটি পুরোনো সেচযন্ত্রের গর্তে ফেলে কচুরিপানা দিয়ে ঢেকে রাখা হয়।
পরবর্তীতে গত ৩১ অক্টোবর বিকেলে কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নের কমলাপুর–ব্রাহ্মণডাঙ্গা গ্রামের বিলের গর্ত থেকে অর্ধগলিত মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। জেলা ডিবি, পিবিআই ও সিআইডির সমন্বিত তদন্তে নেমে গত ২ নভেম্বর অভিযান চালিয়ে অভিযুক্ত জেসমিন ও মোস্তফাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নিহত দম্পতির মেয়ে সাবিনা খাতুন বাদী হয়ে কেশবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এমএসএম / এমএসএম
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা
অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ
পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ