সিলেটে নকল ও নিষিদ্ধ পণ্য তৈরির কারখানায় যৌথ অভিযান: ১ জনের কারাদণ্ড, ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা
সিলেট নগরের লালদিঘির পাড় হকার্স মার্কেটে ভেজাল ও নকল পণ্য তৈরির গোপন কারখানায় যৌথ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসন। অভিযানে অনিয়ম ও নিষিদ্ধ উপাদান দিয়ে পণ্য উৎপাদনের দায়ে শাহ জামাল উদ্দিন নামের এক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডসহ তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) দুপুরে পরিচালিত এ যৌথ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম মিশু এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক জয়নাল আবেদীন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) একটি দল উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা গেছে, লালদিঘির পাড় হকার্স মার্কেটের একটি বহুতল ভবনের চারতলায় গোপনে কারখানা স্থাপন করে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের নকল পণ্য ও মানবদেহের জন্য চরম ক্ষতিকর নিষিদ্ধ উপাদান দিয়ে পণ্য প্রস্তুত করা হচ্ছিল। বিশেষ করে সরকারিভাবে নিষিদ্ধ ‘গণচিনি’ ব্যবহার করে তৈরি করা হচ্ছিল এসব সামগ্রী, যা প্রত্যন্ত অঞ্চলে যৌন উদ্দীপক হিসেবে বাজারজাত করা হতো। পণ্যের গায়ে ঠিকানা হিসেবে ‘পাবনা, বাংলাদেশ’ লেখা থাকলেও প্রস্তুতকারকরা এর কোনো বৈধ কাগজপত্র বা বৈধ উৎসের প্রমাণ দেখাতে পারেননি।
ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম মিশু জানান, গণচিনিসহ এসব অননুমোদিত রাসায়নিক উপাদান মানবদেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করে দেয় এবং ইতোমধ্যে এর ব্যবহারে মৃত্যুর নজিরও রয়েছে।
অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল ইসলাম নকল পণ্য তৈরির অপরাধে ব্যবসায়ী শাহ জামাল উদ্দিনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করেন। এ ছাড়া অন্য দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে অনুমোদনহীন ক্ষতিকর শিশুখাদ্য বিক্রয় এবং প্রতিষ্ঠিত কোম্পানির ট্রেডমার্ক ও মোড়ক নকল করার অপরাধে আরও ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের নকল ও ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এমএসএম / এমএসএম
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা
অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ
পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ