রায়গঞ্জে পা হারানো লোকমানকে হুইলচেয়ার দিল অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশন
সিরাজগঞ্জের রায়গঞ্জে দুর্ঘটনায় পা হারানো অসহায় লোকমান হোসেনকে হুইলচেয়ার দিয়েছে অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশন। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার ধানগড়া ইউনিয়নের বেতুয়া গ্রামের বাসিন্দা লোকমান হোসেনের হাতে হুইলচেয়ারটি তুলে দেন সংস্থার কর্মকর্তারা।
লোকমান হোসেন একজন হতদরিদ্র মানুষ। সংসারে উপার্জনক্ষম কেউ না থাকায় চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটছে তাঁর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলে জীবিকার সন্ধানে লেবাননে গিয়েছিলেন। সেখানে গ্যাসের আগুনে দগ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জের এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় দুই মাস চিকিৎসাধীন ছিলেন লোকমান। দুর্ঘটনায় পা হারানোর পর থেকে তাঁর জীবন আরও দুর্বিষহ হয়ে উঠেছে। বর্তমানে চলাফেরায় চরম ভোগান্তির পাশাপাশি মানবেতর জীবনযাপন করছেন তিনি।
হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশনের সহকারী প্রোগ্রাম ম্যানেজার আমিনুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন সংস্থার চেয়ারম্যান মো. এনামুল হক তালুকদার ও নির্বাহী পরিচালক মো. হেদায়েতুল ইসলাম হেলাল তালুকদার।
এ সময় সংস্থার চান্দাইকোনা ও ভূঞাগাতী শাখার ব্যবস্থাপক, অন্যান্য কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন লোকমান হোসেন। তিনি বলেন, ‘এখন থেকে এই হুইলচেয়ারে চড়ে আগের মতো মসজিদে ও বাজারে যেতে পারব। এ সহযোগিতার জন্য অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবার প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’
এদিকে, উন্নত জীবনযাপন ও চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন লোকমান হোসেন।
এমএসএম / এমএসএম
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা
অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ
পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ