ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

হাতিয়ায় মেঘনার আগ্রাসনে এবার হুমকির মুখে পূর্বপুরুষের কবরস্থান: চরম উদ্বেগ


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ৩-১১-২০২৬ বিকাল ৬:১২

একদিকে বসতভিটা, অন্যদিকে কবরস্থান; মাঝখানে অবশিষ্ট কেবল কয়েক হাত মাটি। সেই মাটিটুকুও গ্রাস করে ক্রমশ এগিয়ে আসছে প্রমত্তা মেঘনা। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের আফাজিয়া এলাকায় নদীভাঙন এমন ভয়াবহ রূপ নিয়েছে যে, জীবিত মানুষের ঘরবাড়ি ও ফসলি জমির পাশাপাশি মৃত স্বজনদের শেষ আশ্রয়স্থলটুকুও এখন নদীগর্ভে বিলীন হওয়ার দ্বারপ্রান্তে।

সরেজমিনে জানা গেছে, চরঈশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আফাজিয়া বাজার জামে মসজিদের সামনের কবরস্থানে স্থানীয় মাস্টার, মিয়া ও ভূঁইয়া পরিবারের মরহুম স্বজনসহ এলাকার বহু মানুষকে দাফন করা হয়েছে। একসময় নদী থেকে অনেক দূরে থাকলেও গত কয়েক বছরের লাগাতার ভাঙনে তীরের সীমানা কমতে কমতে কবরের একেবারে সন্নিকটে এসে ঠেকেছে। ইতিমধ্যে কবরস্থানের পাশের মাটির একাংশ ধসে পড়েছে এবং একাধিক স্থানে গভীর ফাটল দেখা দিয়েছে। জোয়ারের উত্তাল ঢেউয়ে যেকোনো মুহূর্তে কবরগুলো নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীয়রা।

ভাঙন আতঙ্কে দিন কাটানো নিয়মিত মুসল্লি আজিজ মিয়া জানান, বসতভিটা হারালে নতুন করে অন্যত্র ঘর তোলা যায়, কিন্তু বাবা-মা ও পূর্বপুরুষের কবর নদীতে বিলীন হয়ে যাওয়ার দৃশ্য সহ্য করা যায় না। প্রতিদিন জোয়ারের পানি বৃদ্ধি পেলে স্বজনরা ছুটে গিয়ে আতঙ্কে কবরগুলোর দিকে তাকিয়ে থাকেন। ইতিমধ্যে এলাকার শত শত পরিবার তাঁদের শেষ সম্বল কৃষিজমি হারিয়ে নিঃস্ব হয়েছেন। এখন স্মৃতিঘেরা কবরস্থানটুকু রক্ষায় স্থায়ী বাঁধের দাবি জানাচ্ছেন তাঁরা।

এ বিষয়ে হাতিয়া উপজেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী জামিল উদ্দিন পাটোয়ারী জানান, আফাজিয়া এলাকায় সম্প্রতি জিওটিউবের মাধ্যমে নদীভাঙন প্রতিরোধমূলক কাজ বাস্তবায়ন করা হয়েছে। এ ছাড়া পাশ্ববর্তী নলচিরা ঘাট এলাকায় স্যান্ড-সিমেন্ট জিও ব্যাগের মাধ্যমে টেকসই প্রতিরক্ষামূলক কাজের প্রস্তুতি চলছে, যা এলাকার সুরক্ষা নিশ্চিত করবে।

এমএসএম / এমএসএম

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ

পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমন উপলক্ষে জেলা বিএনপির আনন্দ মিছিল